প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Mar 2026, 12:25 AM
কুমিল্লায় র্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার সদর দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে ৯৬ ক্যান বিয়ার ও ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিসি-২। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৫ মার্চ) রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার জগপুর দক্ষিণপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মো. জসিম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে ৯৬ ক্যান বিয়ার ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জসিম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম মডেল থানার যাত্রাপুর গ্রামের আবুল হাসেমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে বিয়ার ও গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন।
র্যাব-১১ জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শিশুদের সুরক্ষায় ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকার বেশি জরিমা...
শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ঝুঁকি সম্পর্কে যথাযথ সতর্কতা দিতে ব্যর্থ হওয়ায় জনপ্রিয় প্রযুক্...
অবিবাহিত জীবনেই সুখ : আমিশা প্যাটেল
বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল জানিয়েছেন, আপাতত বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। বরং অবিবাহিত জীবন নিয...
কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনের...
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন ন...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধি:বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার রামপুরায় ক...
লালমাইয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
মাসুদ রানা, কুমিল্লা:কুমিল্লার লালমাই উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণ...
মধ্যরাতে ছেলেদের হল পরিদর্শনে কুবি উপাচার্য
কুবি প্রতিনিধিমধ্যরাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছেলেদের তিনটি হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্...