প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Mar 2026, 12:26 AM
বাঞ্ছারামপুরে বিপুল পরিমান ভারতীয় মদ উদ্ধার
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে একটি পিকআপ থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় গাড়ির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার বিকেল গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানটি উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শরীফপুর দক্ষিণপাড়া জামে মসজিদের উত্তর পাশে জয়নাল আবেদীন সরকারের বাড়ির সামনে পাকা সড়কে পরিচালিত হয়।
এ সময় একটি হলুদ ও নীল রঙের পুরাতন জোহার পিকআপ রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ন-১১-৭৪২০ রেখে অজ্ঞাতনামা চালক পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে পুলিশ অবৈধ নেশাজাতীয় ছোট-বড় মোট ৩৮৯টি বোতল ভারতীয় মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের মোট পরিমাণ প্রায় ২শ লিটার বলে জানা গেছে। পুলিশ উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে পিকআপ গাড়ি ও উদ্ধারকৃত মদ জব্দ করে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াসিন জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারীরিকভাবে অসুস্থ এক যুবককে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকেকুপিয়ে...
অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডের রেশ কাটার আগে আট মাসেরশিশু ই...
অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ,...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদ...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও...
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
আব্দুল্লাহ, কুবি:কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল...