প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Mar 2026, 12:27 AM
লালমাই বার্তা ও লালমাই রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার
কাজী ইয়াকুব আলী নিমেল
পবিত্র মাহে রমজান উপলক্ষে সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে লালমাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন লালমাই রিপোর্টার্স ইউনিটি ও সাপ্তাহিক লালমাই বার্তার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডস্থ হোটেল নূরজাহান হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় দোয়া-মোনাজাত করেন আল-ইসরা মাদরাসার শিক্ষক হাফেজ শামীম আহমেদ।
লালমাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক লালমাই বার্তার সম্পাদক জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লালমাই রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার।
ইফতার পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রাক্তন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শহীদুল ইসলান, উপ-বিদ্যালয় পরিদর্শক মোঃ আক্তার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টু, সিনিয়র যুগ্ম আহবায়ক আমান উল্লাহ আমান, লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর অতিরিক্ত পিপি এড. আবদুল মোতালেব মজুমদার, ছোট শরীফপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুকুল ইসলাম ভূঁইয়া, কুমিল্লা ডায়বেটিক হাসপাতালের কনসালটেন্ট ডা. শামীম ইকবাল মজুমদার, জেলা জামায়াতের অফিস সম্পাদক গোলাম সরওয়ার মজুমদার কামাল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দূন নূর, সেক্রেটারী মাওলানা ইমাম হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহ আলম, কচুয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক তারেকুল ইসলাম, বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য ফরহাদ উদ্দিন, জেলা যুবদলের সদস্য এনামুল হক মজুমদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার যুগ্ম আহবায়ক কবির হোসেন রুমন, কুমিল্লা বি.বি. ল কলেজ আইন ছাত্র ফোরামের সদস্য সচিব কামরুল হাসান লোকমান প্রমুখ।
লালমাই রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও লালমাই বার্তার বার্তা সম্পাদক কাজী ইয়াকুব আলী নিমেলের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা জোনায়েদ কবির খান, কৃষি ব্যাংকের এজিএম মোঃ সোলায়মান, সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপল অফিসার মোঃ নজরুল ইসলাম, ভুলইন দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ লালমাই উপজেলা শাখার সদস্য হাফেজ ইয়াকুব আলী, বসুন্ধরা শুভসংঘ লালমাই উপজেলার সভাপতি ডেন্টিস্ট মফিজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জহিরুল কাইয়ুম, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সোহরাব হোসেন, ছাত্রদল নেতা হাবিব হোসেন, ব্যবসায়ী কবির হোসেন, শুভসংঘের লালমাই উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক রিপাত, সাংগঠনিক সম্পাদক মারুফ সিরাজী, সদস্য ইমরান হোসেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের সাবেক আহবায়ক অমর কৃষ্ণ বণিক, কালের কন্ঠের চৌদ্দগ্রাম প্রতিনিধি আবুল বাশার রানা, কালবেলার লাকসাম প্রতিনিধি আবুল কালাম, কুমিল্লা মিডিয়া ফোরামের অর্থ সম্পাদক আবু জাফর সালেহ, সাংবাদিক জিয়াউর রহমান, নাছির আহমেদ, লালমাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনির হোসেন, সহ সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক অরুণ কৃষ্ণ পাল, সাংবাদিক সমিতির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক রুহুল আমীন, সাংবাদিক নাফিউ জামান, রিয়াজ উদ্দিন, তমাল বণিক, আফজাল হোসেন রণি, শাহরিয়ার ইমন।
ইফতার মাহফিল শেষে পেশাজীবি, রাজনীতিবীদ ও সাংবাদিকদের সাথে নিয়ে লালমাই থেকে প্রকাশিত সাপ্তাহিক লালমাই বার্তার ৭ম বর্ষের পদার্পণ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশিত জহিরুল ইসলাম জহির।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...