প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Jul 2025, 8:50 AM
বাঞ্ছারামপুরে জাটকা সংরক্ষণ অভিযানে মাছ ও কারেন্ট জাল জব্দ, তবুও চলছে নিধন
বাঞ্ছারামপুর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন এবং জাটকা সংরক্ষণ অভিযান– ২০২৫ বাস্তবায়নে উপজেলা মৎস্য দপ্তর ও বাঞ্ছারামপুর মডেল থানার যৌথ উদ্যোগে গতকাল (রবিবর , ২৯ জুন) বিকেলে উপজেলার মরিচাকান্দির বাজার ও মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে ২ হাজার ৫'শ মিটার কারেন্ট জাল ও বিপুল পরিমান জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত জাল মরিচাকান্দি ঘাটে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও জাটকা ইলিশ স্থানীয় এতিমখানায় দিয়ে দেয়া হয় বলে জানা গেছে ।অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন– উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদা ইসলাম ,মডেল থানার উপপরিদর্শক মো. খায়রুল ইসলাম এবং তার টিম উপস্থিত থেকে আইনত সহায়তা দিয়েছেন বলে মৎস্য অফিস সূত্রে জানা গেছে। এদিকে, উপজেলার মেঘনা নদী অববাহিকায় বিভিন্ন এলাকার স্থানীয় সুত্রে জানা গেছে, অভিযান শেষের পর আজ (সোমবার) ফের মরিচাকান্দি,বাহেরচর,শান্তিপুর,ফেরীঘাট এলাকায় জেলেরা জাটকা নিধন ও তা প্রকাশ্যে বিক্রি করছেন। এবিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদা ইসলাম বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পাথরের ব্লক দিয়ে আঘাত করে হত্যা করা হলো উগান্ডার ফুটবলারকে
ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া| ছিনতাইকারীদের নৃশংস হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন উগান্ডা জাত...
ইনফান্তিনোকে সমর্থন জানালো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই তার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে আর্জ...
রিয়ালেই থাকছেন ভিনি
মাসখানেক ধরে জল্পনার অবসান ঘটিয়ে ভিনিসিয়ুস জুনিয়র রিয়াল মাদ্রিদের সবশেষ চুক্তি প্রস্তাব মেনে নিয়েছেন...
পঁচিশেই অবসর ঘোষণা করলেন ইংলিশ পেসার জন টার্নার
মাত্র দুই বছর আগেই ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার| গতির সঙ্গে ধারাবাহিক...
দুই উইকেট হারিয়ে ও ৭৩ রানে পিছিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ| তার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া...
সোশ্যাল মিডিয়ায় ‘কারফিউ’ মানতে চান না যুক্তরাজ্যের কিশোর-কিশ...
এফএনএস বিদেশ : যুক্তরাজ্য সরকারের প্রস্তাবিত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে রাতের নিষেধাজ্ঞা মানতে চ...