প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Mar 2026, 1:05 AM
কুসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মুখে হাসি প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিলেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পাওয়া ৪১ লাখ ৬০ হাজার টাকার ঈদ উপহার পেয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোলে নিয়োজিত কর্মীরা।
নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু মঙ্গলবার সকালে কুমিল্লা পৌর উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে ৮৩৩ জন কর্মীর প্রত্যেকের হাতে ৫ হাজার টাকা করে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম, নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন চিশতী এবং বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার।
অনুষ্ঠানে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নগরীর পরিচ্ছন্নতা কর্মীদের পারিবারিক ও সামাজিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা সিটি কর্পোরেশনের দায়িত্ব। আর তাদের দায়িত্ব নগরীকে পরিচ্ছন্ন রাখা। প্রধানমন্ত্রী তার নিজস্ব তহবিল থেকে এই উপহার পাঠিয়েছেন। আগামী তিন মাসের মধ্যে কুমিল্লাকে ‘গ্রিন ও ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে বলেও জানান তিনি।
ঈদের আগে এই উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর এই প্রথম ঈদের আগে এমন উপহার পেলেন তারা।
এদিকে উপহার বিতরণ শেষে প্রশাসক টিপু সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের নিয়ে টাউন হলে যান। সেখানে মশক নিধন কার্যক্রম উদ্বোধন এবং চলমান কাজের তদারকি করেন।
পরে সিটি কর্পোরেশনের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, ঈদের পর যানজট নিরসনে বেশ কিছু কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে এবং নগরবাসীকে সঙ্গে নিয়েই সেগুলো বাস্তবায়ন করা হবে।
সভায় উপস্থিত থেকে নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক, কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার, টিআই (প্রশাসন) মো. গোলাম সারোয়ারসহ অন্যান্য।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...
জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...