প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Mar 2026, 1:07 AM
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রাফিকের ভূমিকায় শতাধিক স্কাউট সদস্য
আয়েশা আক্তার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা অংশে পবিত্র ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে মাঠে নেমেছে বাংলাদেশ রোভার স্কাউট-এর শতাধিক সদস্য। যানবাহনের অতিরিক্ত চাপ সামলেও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবেন তারা।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে কুমিল্লা হাইওয়ে রিজিয়নের ময়নামতি থানায় আয়োজিত এক মতবিনিময় সভায় রোভার স্কাউট সদস্যদের ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে তাদের মাঝে প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।
কুমিল্লা হাইওয়ে পুলিশ রিজিয়নের তথ্য অনুযায়ী, ঈদকে ঘিরে যাত্রীচাপ বাড়ায় মহাসড়কে যানজট নিরসনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে স্কাউট সদস্যরা কুমিল্লা অংশের গুরুত্বপূর্ণ আটটি যানজটপ্রবণ এলাকায় দায়িত্ব পালন করবেন।
এসব এলাকা হলো— দাউদকান্দি টোলপ্লাজা, গৌরীপুর, চান্দিনা, ময়নামতি ক্যান্টনমেন্ট, আলেখারচর, পদুয়ার বাজার, সোনাগাজী ও চৌদ্দগ্রাম। প্রতিটি এলাকায় পাঁচজন করে মোট আটটি টিম কাজ করবে।
কুমিল্লা হাইওয়ে পুলিশ রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান বলেন, ‘বাংলাদেশ স্কাউটস সব সময় দেশের প্রয়োজনে সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখে।
তারই ধারাবাহিকতায় কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মুক্ত দলের রোভার স্কাউট সদস্যরা পুলিশের সঙ্গে সমন্বয় করে মহাসড়কে যানজট নিরসনে কাজ করবেন। এ লক্ষ্যে জেলা হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনের উদ্যোগে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা রোভারের কমিশনার মাসুক আলতাফ চৌধুরী, রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি মো. আবু তাহের, জেলা রোভারের সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটনসহ হাইওয়ে পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং রোভার স্কাউট সদস্যরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...