...
শিরোনাম
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট ⁜ হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য ⁜ বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানোর ৪ লাখ টাকাও ছাই ⁜ গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি ⁜ চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ⁜ তুরস্কের ক্লাবে যোগ দিয়ে এবার জমি পেলেন সালাহ ⁜ ২৪ ঘণ্টা পার হলেও আদালতে আত্মসমর্পণ করেননি তনু হত্যা মামলার আসামি হাফিজুর ⁜ কুমিল্লায় কমছে না ডেঙ্গু ও হামের প্রকোপ ⁜ যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হাড় ভাঙার অভিযোগে স্বামী গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় কুকুর-বিড়ালের কামড়ে-আঁচড়ে এক মাসে ২৬ জনের চিকিৎসা ⁜ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ ⁜ কুমিল্লার নিশ্চিন্তপু পুর প্রবাসীর জায়গায় ময়লা আবর্জনার স্তপ, নিষেধ করায় দুই জনকে পিটিয়ে জখম করল প্রতিবেশীরা ⁜ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লালমাইয়ে যুবদল নেতা মাহাফুজের নেতৃত্বে আনন্দ মিছিল ⁜ কুমিল্লা প্রেসক্লাবে তিন সাবেক সভাপতিকে স্মরণ ⁜ পাথরের ব্লক দিয়ে আঘাত করে হত্যা করা হলো উগান্ডার ফুটবলারকে ⁜ ইনফান্তিনোকে সমর্থন জানালো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ⁜ রিয়ালেই থাকছেন ভিনি ⁜ পঁচিশেই অবসর ঘোষণা করলেন ইংলিশ পেসার জন টার্নার ⁜ দুই উইকেট হারিয়ে ও ৭৩ রানে পিছিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Mar 2026, 10:35 PM

...
আধুনিকতায় রুপান্তরিত হয়েছে প্রাচীন চৌয়ারা বাজার News Image

নিজস্ব প্রতিবেদক

শত বছরের ঐতিহ্যবাহী প্রাচীন চৌয়ারা বাজার। কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন কুমিল্লা সিটি করপোরেশনের ২৭নং ওয়ার্ড এলাকায় অবস্থিত অতি প্রাচীনতম এ বাজারটি অনেকের কাছে সুপরিচিত। বর্তমানে অবকাঠামোগত উন্নয়ন ও সুপরিকল্পিত পদক্ষেপের কারনে এই বাজারে এখন আগের রূপ পাল্টে আধুনিকতার ছোঁয়া লেগেছে। খোঁজ নিয়ে জানা গেছে এর নেপথ্যে সামনে থেকে দীর্ঘদিন ধরে যাদের অক্লান্ত পরিশ্রম ও মেধার ফসল হিসেবে যে ক'জন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাজার উন্নয়নে তাদের মধ্যে অন্যতম বীর মুক্তিযোদ্ধা ডাঃ সহিদুল হক চৌধুরী।
ডাঃ সহিদুল হক চৌধুরী এবং বাজারের দোকানদার সহ এলাকার বিশিষ্ট জনের পরামর্শক্রমে চৌয়ারা ওয়াক্ফ ষ্টেট বাজার এখন অনেকটা ময়লা আবর্জনা এবং
ঝানযট‌ মুক্ত আধুনিক বাজার।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কিছু স্বার্থান্বেষী মহল ও প্রভাবশালীদের হস্তক্ষেপে নানাহ সমস্যায় জর্জরিত ছিল এই চৌয়ারা বাজার। বর্তমানে তা সকল বাঁধাকে উপেক্ষা করে বাজারের প্রায় সকল সেক্টরে এক আধুনিকতার ছোঁয়া লেগেছে। পাশাপাশি সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের জন্য তা অনুকুল পরিবেশ ফিরে পেয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন স্থানীয়রা।
বিশেষ করে প্রতি সপ্তাহে ২দিন চৌয়ারা বাজারের দিন যানবাহনের যানঝট ছিল নিত্যনৈমিত্তক। এর কারণ হিসেবে সড়কের উপর মাছ বাজার স্থাপন করা। জানা যায়, সম্প্রতি পদুয়ার বাজার বিশ্বরোডের এক সমাবেশে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর ঘোষণা করেন এই এলাকার প্রতিটি বাজার যেন সড়ক/ মহাসড়ক থেকে সরিয়ে নেয়া৷ হয়। তারই ধারাবাহিকতায় চৌয়ারা বাজারকে ওয়াকফ স্টেট জায়গায় মাছ বাজার পূর্বের স্থানে সরিয়ে নেয়ায় বর্তমানে যানঝটের লাঘব হয়।
এছাড়া বাজারের পশ্চিমে গরুর বাজার নিয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেছেন, চৌয়ারা বাজারের পশ্চিম অংশে মাটিয়ারা, রায়পুর, লক্ষীপুর, দয়াপুর, নেউরা, দিশাবন্দ, প্রতাপপুর ও নলছর গ্রামের শতশত লোকজন প্রতিনিয়ত প্রয়োজনের তাগিদে চৌয়ারা বাজারে আসতে হয়। কিন্তু চৌয়ারা গরুর বাজারটি তাদের আসা যাওয়ার মুল রাস্তার উপর হওয়ায় সপ্তাহে ২দিন রাস্তা বন্ধ থাকায় চলাচলে ভিষম সমস্যা হয়। তাই তাদের দাবী অচিরেই এর সমাধান না হলে উল্লিখিত গ্রামের শতশত বাসিন্দা কঠোর পদক্ষেপ হাতে নিতে বাধ্য হবে। এছাড়া ঐ এলাকার কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া এক বিরাট প্রতিবন্ধকতা বলে তারা জানান।
এবিষয়ে চৌয়ারা বাজার ব্যবসায়ী ফেডারেশন ও স্থানীয় দোকানদারগন বলেন, গত কয়েকদিন আগে গরু বাজারের মধ্যখানের মুল রাস্তার বিষয় মাছ বাজারের মাছের গাড়ি চলাচলে বাধা দিতে গেলে কিছু মহল ডাঃ সহিদুল হক চৌধুরীকে একপর্যায়ে অপমানিত করার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। এতে তিনি ক্ষোভ প্রকাশ করেন এমনকি প্রয়োজনে বাজার চৌয়ারা দোকান মালিক ফেডারেশন সহ তিনি পদত্যাগ করার পদক্ষেপ নেন। তাদের দাবী বাজারের সার্বিক সৌন্দর্যের কথা চিন্তা করে সবাই ঐক্যবদ্ধ থাকলে সাধারণ ক্রেতা ও বিক্রেতারা সাচ্ছন্দ্যবোধ করতে পারবে। তাই গরুর বাজারের উপর মুল রাস্তাটি সাধারন সাধারন মানুষের চলাচলে অবমুক্ত করার জন্য ইজারাদারদের সহযোগিতা কামনা করেন তারা। এবিষয়ে চৌয়ারা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বলেন, বাজার ওয়াকফ ষ্টেট ব্যতিত অন্যত্র কোন টাকা মসজিদের ফান্ডে জমা করা শরীয়তে তা সম্পূর্ণ নাজায়েজ। তাই বৈধভাবে ওয়াকফ করা জায়গায় খাজনা নিয়ে মসজিদে দেয়া উত্তম।
এবিষয়ে ডাঃ সহিদুল হক চৌধুরী বলেন, বিগত ২০০৬ সালে মাছ বাজার নামার বাজারেই ছিল। কিন্তু বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে সাবেক কাউন্সিলর হাসান ও প্রফেসর আব্দুল আলীর অবৈধ সিন্ডিকেট ও হস্তক্ষেপে তা পুনরায় মাছ বাজারটি রাস্তার উপরে বসায় নতুন করে রাস্তার উপরে যানঝট সৃষ্টি ও মাছের দুর্গন্ধ সৃষ্টি করে বাজারের পরিবেশ নষ্ট হয়। কিন্তু আমার দূর্ভাগ্য যে, বিগত সময়ে মসজিদ সংস্কার কাজে আমি লাঞ্ছিত হয়েছিলাম, এবারেও বাজারকে সংস্কার করতে গিয়ে অপমানিত হয়েছি কিছু স্বার্থান্বেষীদের স্বার্থ বিরোধী কাজ করতে গিয়ে।
বাজার বর্তমান ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় কিছু ব্যবসায়ীর সঙ্গে কথা বললে তারা জানান, অতীতের যেকোন সময়ের চাইতে বর্তমানে চৌয়ারা বাজার অনেক আধুনিক হয়েছে। বাজারের সুন্দর পরিবেশ হওয়ায় এখন ক্রেতা ও বিক্রেতারা সবাই অনেক খুশি। কারণ পূর্বের অপরিকল্পিত, অব্যবস্থাপনা ও আবর্জনায় জর্জরিত প্রাচীন চৌয়ারা বাজার এখন অনেকটাই গোছালো এবং পরিবেশ বান্ধব।
আমরা কুমিল্লার সংবাদকর্মীরা চৌয়ারা ওয়াক্ফ ষ্ট্যাট বাজারের সংস্কারের শুরু থেকেই এলাকার মানুষের সাথে তাদের মতামত, চিন্তা চেতনার সাথে জড়িত ছিলাম। আজও আমরা বাজারের সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি শতকরা পঁচানব্বই ভাগ মানুষ ডাঃ সহিদুল হক চৌধুরীর ভক্ত। তার নিঃস্বার্থ ভূমিকার কারণে তার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। জাইকা , সিটি কর্পোরেশনের ইন্জিনিয়ার, কর্মকর্তা বৃন্দ ওনাকে ভালবাসেন সম্মান করেন। বাজারের ভিতরের বড় রাস্তাটি জরুরী ভিত্তিতে রাতের বেলায় করার মূহুর্তে জাইকার প্রতিনিধি - ইন্জিনিয়ার গোলাম রব্বানী এবং সিটি কর্পোরেশনের ইন্জিনিয়ার বশির উল্লাহ সাহেব বলেছিলেন এই রাস্তা আমরা ডাঃ সহিদুল হক চৌধুরীর সম্মানে করে গেলাম। সংবাদ সংগ্রহ করতে এসে আমরা লক্ষ্য করেছি বাজারের প্রতিটি কাজ জাইকা, সিটি করপোরেশন এবং দক্ষ কর্মীদের সাথে পরামর্শ করে সম্পন্ন করা হয়েছে। আজ পর্যন্ত কোনো দোকান পাট উচ্ছেদ করা হয় নি। কারো দোকানের কোনো মালামাল খালের পানিতে ফেলা হয়নি। বাজারের কাজের তদারকিতে অনেকের মধ্যে চৌয়ারা গার্লস স্কুল,হাই স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকারাও জড়িত ছিলেন। এমনকি কোতয়ালী মডেল থানাও।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট

মো.জাকির হোসেন।টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খালাখন্দ সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম...

হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি  আলোচিত  ট্রিপল মার্ডারের রহস্য
হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামের আলোচিত ট্রিপল মার্ডারের ৬ মা...

বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ উদ্ধার
বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. দুধ মিয়া (৭০) নামে এক রিকশাচাল...

ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানোর ৪ লাখ টাকাও ছাই
ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানো...

মো. আনোয়ারুল ইসলাম।।ছেলেকে বিদেশে পাঠিয়ে সংসারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছিলেন কৃষক মো. খোকন মিয়া। স...

গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে অভিবাসীদের আসা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কয়েকটি নৌযানে করে অন্তত...

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন কর...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
➤ হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য
➤ বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানোর ৪ লাখ টাকাও ছাই
➤ গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
➤ চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
➤ তুরস্কের ক্লাবে যোগ দিয়ে এবার জমি পেলেন সালাহ
➤ ২৪ ঘণ্টা পার হলেও আদালতে আত্মসমর্পণ করেননি তনু হত্যা মামলার আসামি হাফিজুর
➤ কুমিল্লায় কমছে না ডেঙ্গু ও হামের প্রকোপ
➤ যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হাড় ভাঙার অভিযোগে স্বামী গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় কুকুর-বিড়ালের কামড়ে-আঁচড়ে এক মাসে ২৬ জনের চিকিৎসা
➤ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’
➤ কুমিল্লার নিশ্চিন্তপু পুর প্রবাসীর জায়গায় ময়লা আবর্জনার স্তপ, নিষেধ করায় দুই জনকে পিটিয়ে জখম করল প্রতিবেশীরা
➤ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লালমাইয়ে যুবদল নেতা মাহাফুজের নেতৃত্বে আনন্দ মিছিল
➤ কুমিল্লা প্রেসক্লাবে তিন সাবেক সভাপতিকে স্মরণ
➤ পাথরের ব্লক দিয়ে আঘাত করে হত্যা করা হলো উগান্ডার ফুটবলারকে
➤ ইনফান্তিনোকে সমর্থন জানালো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
➤ রিয়ালেই থাকছেন ভিনি
➤ পঁচিশেই অবসর ঘোষণা করলেন ইংলিশ পেসার জন টার্নার
➤ দুই উইকেট হারিয়ে ও ৭৩ রানে পিছিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir