...
শিরোনাম
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন ⁜ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা ⁜ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর ⁜ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার ⁜ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০ ⁜ কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ ⁜ কুবির ভর্তি পরীক্ষা ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর ⁜ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১৬ গ্রেপ্তার, ১২ কেজি গাঁজা ও অটোরিকশা জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৩ দিনে আক্রান্ত ৩৯ ⁜ প্রান্তিক কৃষকদের সুবিধার্থে চৌদ্দগ্রামে সরকারি অর্থায়নে মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন ⁜ তিতাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার গুণী শিক্ষক নির্বাচিত ⁜ বরুড়ায় আ.লীগ ও তরিকত ২ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান ⁜ বরুড়ায় শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত ⁜ বরুড়ায় তরিকত ফেডারেশনের সদস্য সচিব কালামের বিএনপি তে যোগদান ⁜ সামছুল হক কলেজে নবীন বরণ অনুষ্ঠিত ⁜ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ⁜ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ⁜ ড. রওশন আলম কলেজের শিক্ষার্থীদের পাশে ‘বন্ধু ফাউন্ডেশন’ ⁜ কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী ⁜ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Mar 2026, 10:36 PM

...
বিএনপি যা বলে তাই করে-কুমিল্লায় খাদ্যবান্ধব কর্মসূচি উদ্বোধনকালে আমিন উর রশিদ News Image

নিজস্ব প্রতিবেদক

খাদ্য, কৃষি, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন- উর রশীদ বলেন, বিএনপি সরকার যা বলে তাই করে।  ইতিমধ্যে বিএনপি নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি কার্যকর করতে শুরু করেছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিমপুর হাইস্কুল মাঠে খাদ্য মন্ত্রণালয় কর্তৃক খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৩০ কেজি করে  চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের আগে অনেকেই স্বপ্ন দেখায় নির্বাচনের পর তা ভুলে যায়। অতীতেও এমনটি হয়েছে। কিন্তু বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার ব্যতিক্রম। এই দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, এ দল বেগম খালেদা জিয়ার দল। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রমাণ করে যাচ্ছে বিএনপি যা বলে তাই করে।

ফ্যামিলি কার্ড নিয়ে মন্ত্রী বলেন, নির্বাচনের আগে বিএনপির  প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড দেয়া হবে। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড দেয়া শুরু হয়েছে। ক্রমান্বয়ে সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

কৃষক কার্ড প্রসঙ্গে তিনি বলেন,  নির্বাচনের আগে বিএনপির আরেকটি প্রতিশ্রুতি ছিলো কৃষক কার্ড প্রদান। ইতিমধ্যে কৃষক কার্ড  বিতরণের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন হবে। প্রথম পর্বে ১১ টা জেলায় কৃষক কার্ড বিতরণ করা হবে।

মন্ত্রী বলেন, কৃষকের জন্য কৃষি ইন্সুরেন্সের ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। বন্যায় না খরায় ফসল নষ্ট হলে কৃষক ইন্সুরেন্স এর বিপরীতে ক্ষতিপূরণ পাবে। মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন কৃষি ঋণ মওকুফের। সরকার গঠনের পর কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকফ করা হয়েছে।

কৃষি খাতের গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, দেশের ৭০ ভাগ মানুষ কৃষক। কৃষিকে সরকার গুরুত্ব সহকারে দেখছে। সরকারের প্রধান দায়িত্ব, প্রধান চিন্তা কৃষি নির্ভর অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। কৃষক ফমল উৎপাদন করে কিন্তু ন্যায্য দাম পায় না। সরকার ন্যায্য দামে কৃষকদের নিকট থেকে ফসল কিনবে। কৃষক যেন ন্যায্য দাম পায় সে ব্যবস্থা করতে আমরা চেষ্টা করবো।

তিনি আরও বলেন,  মৌসুমে ফসলের দাম বাজারে কম থাকে। এলাকা ভিত্তিক যদি মিনি কোল্ড স্টোরেজ করে সংরক্ষণের ব্যবস্থা করা যায় তাহলে কৃষক ফসলের দাম পরবর্তীতে ভালো পাবে। কৃষি বিভাগ থেকে সরকারের উদ্যোগ বিভিন্ন এলাকাভিত্তিক ছোট ছোট কোলেস্টেরল করার সিদ্ধান্ত ইতিমধ্যে নেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, একটা গ্রামে যদি ১শ টা পরিবারের মধ্যে ৭০ টা পরিবার স্বচ্ছল থাকে তাহলে বাকি ৩০ টা পরিবারও অসচ্ছল থাকার কথা না। তেমনিভাবে দেশের ৭০% এর অর্থনীতি যদি চাঙ্গা হয় তাহলে এ দেশের টোটাল অর্থনীতি চাঙ্গা হবে। মোদ্দাকথা কৃষি নির্ভর অর্থনীতি সচল করাই এ সরকারের মূল পরিকল্পনা তিনি বলেন, এ দেশে যে উর্বর মাটি রয়েছে পৃথিবীর বহু দেশে এরকম মাটি নেই। দেশের যে আলো বাতাস সেচ ব্যবস্থা রয়েছে পৃথিবীর অনেক দেশেই সেই ব্যবস্থা নেই। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে কৃষি খাত কয়েক বছরের মধ্যে দেশের  অর্থনীতিতে সমৃদ্ধ খাতে পরিণত হবে।

খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু. রেজা হাসান, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা নিত্যানন্দ কুন্ডু, আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক প্রমুখ। চাল বিতরণ কর্মসূচিতে প্রতিজনকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এদিকে, কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের উন্নয়ন ও কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যে স্বপ্নকে সামনে রেখে স্বাধীনতা যুদ্ধ এবং সাম্প্রতিক ‘২৪-এর আন্দোলন সংঘটিত হয়েছিল। বুধবার (১৮ মার্চ) কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকার একটি পার্টি সেন্টারে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সরকার দেশের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে সাংবাদিক সমাজের সহযোগিতা অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, “আপনারা আমাদের কাজের গঠনমূলক সমালোচনা করবেন, ভুল-ত্রুটি তুলে ধরবেন। এমন সমালোচনাই আমরা প্রত্যাশা করি, যা সমাজ ও দেশকে এগিয়ে নিতে সহায়ক হবে।”

তিনি বলেন, সরকার আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। নিজের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যতদিন দায়িত্বে রাখবেন, ততদিন নিষ্ঠা, সততা ও ঈমানদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করব।” এ জন্য তিনি সবার দোয়া কামনা করেন।

ইফতার মাহফিলে বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম এবং সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় দুই শতাধিক সাংবাদিক অংশ নেন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন

কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...

দাউদকান্দিতে থানায় ঢুকে  ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...

অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...

আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর

মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...

হোমনায় ট্রলার ডুবিতে  একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে  কুমিল্লার হো...

মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...

নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...

কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...

আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
➤ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা
➤ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
➤ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার
➤ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
➤ কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ
➤ কুবির ভর্তি পরীক্ষা ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর
➤ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১৬ গ্রেপ্তার, ১২ কেজি গাঁজা ও অটোরিকশা জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৩ দিনে আক্রান্ত ৩৯
➤ প্রান্তিক কৃষকদের সুবিধার্থে চৌদ্দগ্রামে সরকারি অর্থায়নে মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন
➤ তিতাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার গুণী শিক্ষক নির্বাচিত
➤ বরুড়ায় আ.লীগ ও তরিকত ২ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান
➤ বরুড়ায় শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
➤ বরুড়ায় তরিকত ফেডারেশনের সদস্য সচিব কালামের বিএনপি তে যোগদান
➤ সামছুল হক কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
➤ প্রকাশিত সংবাদের প্রতিবাদ
➤ প্রকাশিত সংবাদের প্রতিবাদ
➤ ড. রওশন আলম কলেজের শিক্ষার্থীদের পাশে ‘বন্ধু ফাউন্ডেশন’
➤ কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী
➤ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir