প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Mar 2026, 12:15 AM
দর্শনার্থীদের পদচারণায় মুখরিত কুমিল্লার বিনোদন স্পটগুলো
মোঃ দেলোয়ার হোসেন মজুমদার
পবিত্র ঈদ-উল ফিতরের ছুটি উপভোগ করতে কুমিল্লার বিভিন্ন বিনোদন স্পটগুলোতে উপচে ভিড় জমিয়েছে দর্শনার্থীরা। ঈদের দিন থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল কুমিল্লার কোটবাড়ি শালবন বিহার, ম্যাজিক প্যারাডাইস সহ প্রতিটি বিনোদন স্পট।
পরিবার-পরিজন ও প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে নারী-পুরুষ, শিশুসহ সববয়সের দর্শনার্থীরা কুমিল্লার কোটবাড়ি ও আশপাশের বিনোদন স্পষ্টগুলো ঘুরে বেড়াতে দেখা গেছে। এরমধ্যে সবচেয়ে বেশি দর্শনার্থী ভিড় জমাচ্ছে কুমিল্লার পর্যটক এলাকা হিসেবে খ্যাত
কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি শালবন বিহার, রাজবাড়ি, রূপবানমুড়া, ইটাখোলা মুড়া, ম্যাজিক প্যারাডাইস পার্ক, ব্লু-ওয়াটার পার্ক, লালমাই লেকল্যান্ড, রাজেশপুর ইকোপার্কসহ বিভিন্ন বিনোদন স্পষ্টে। এই স্থানগুলো দীর্ঘদিন ধরে দেশ ও বিদেশের পর্যটকদের দৃষ্টি কেড়ে নিয়েছে। এবার ঈদের লম্বা ছুটিতে সেখানে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা দর্শনার্থীদের ঢল নেমেছে। এছাড়া বাংলাদেশে বসবাসরত অনেক বিদেশী নাগরীকও ঈদের ছুটিতে শালবন বিহারে আসতে দেখা যায় ।
ময়নামতি জাদুঘরের পাশে বন বিভাগের পিকনিক স্পট এবং শালবন বিহারের পাশে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে।
এছাড়াও কুমিল্লায় বেড়াতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণ হচ্ছে লালমাই পাহাড়। লালমাই পাহাড়ের সুউচ্চ চূড়ায় উঠে অনায়াসেই কুমিল্লা শহরকে দেখা যায়। এই পাহাড় এলাকা এবং এর আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক প্রাচীন নিদর্শন।
ভ্রমণে আসা মোঃ আব্দুল্লাহ বলেন, কুমিল্লার ঐতিহ্যবাহী শালবন বিহার ও যাদুঘরের কথা অনেক শুনেছি। তাই কোন দিকে না তাকিয়ে পুরো পরিবারই চলে এসেছি ঐতিহ্যবাহী কুমিল্লার শালবন বিহার । সেই সাথে সন্তানদেরকে ঐতিহাসিক স্থানগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। পাশেই রয়েছে লালমাই পাহাড় ও দেশের অন্যতম দৃষ্টি নন্দন ম্যাজিক প্যারাডাইস পার্ক। ওখানেও রয়েছে অনেক সুন্দর সুন্দর রাইড। যা শিশুদের পছন্দের শীর্ষে। এককথায় কোটবাড়িতে ঘুরতে আসলে ভ্রমণ পিপাসুদের চাহিদা মিটবে।
আব্দুল কাইয়ুম নামের কুমিল্লার স্থানীয় এক দর্শনার্থী জানায়, ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে রেল ও সড়কপথে যাতায়াতের সুব্যবস্থা থাকায় দর্শনার্থীরা কুমিল্লার কোটবাড়িতে সহজে আসতে পারেন। পাশাপাশি কুমিল্লায় পর্যটকদের জন্য থাকার সুব্যবস্থা হিসেবে কুমিল্লা বার্ড, হোটেল নুরজাহান থ্রি স্টার, হোটেল সাউথ-ইনসহ বিভিন্ন মানসম্মত আবাসিক হোটেল রয়েছে। সেই সঙ্গে মহাসড়কের পাশে খাবারেরও ভালো আয়োজন রয়েছে এ কুমিল্লায়। কুমিল্লার হোটেল নুরজাহান থ্রি স্টার, জাইতুন, রেড অনিয়নসহ রয়েছে অসংখ্য ভালমানের খাবারের হোটেল।
ম্যাজিক প্যারাডাইস পার্কের এডমিন মোদাব্বির হোসেন নাসির জানান, পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে দর্শনার্থীদের সুবিধার্থে সকল ব্যবস্থা রাখা হয়েছে । দর্শনার্থীদের সর্বোচ্চ সেবা দেয়াই আমাদের লক্ষ্য।
ময়নামতি যাদুঘরের কাস্টডিয়ান মোঃ শাহিন আলম বলেন, এবছর ঈদের ছুটিতে কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন শালবন বিহারে শিশু, কিশোর-কিশোরী, যুবক-যুবতীসহ নানা বয়সী বিনোদন পিপাসু মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছে।
গত বছরের তুলনায় এই বছর দর্শনার্থী বেড়েছে। দর্শনার্থীদের নিরাপত্তায় আমরা সজাগ দৃষ্টি রাখছি।
এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান, ঈদকে ঘিরে কোটবাড়িসহ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন প্রতিটি বিনোদন কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারীতে রয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীদের নিরাপত্তায় আমরা বদ্ধপরিকর।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...