প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Mar 2026, 12:16 AM
কুমিল্লায় মৃত্যুফাঁদ ইউটার্ন অপসারণের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী-এর নির্দেশনায় কুমিল্লা বাঁচাও মঞ্চ, বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন, ঐক্য সংহতি পরিষদ এবং কুমিল্লা দক্ষিণ প্রবেশপথ উন্নয়ন কমিটির উদ্যোগে গতকাল ২৪ মার্চ বিকেল ৪টায় পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, এই ইউটার্ন ও রেলক্রসিং মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সম্প্রতি একই পরিবারের ৪ জনের মৃত্যুসহ হাজারো প্রাণহানি আর লাখো মানুষের অঙ্গহানি এর প্রমাণ।
কুমিল্লা বাচাও মঞ্চের আহবায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন , জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর দীর্ঘদিনের দাবিগুলো তুলে ধরে হুঁশিয়ারি দিয়ে বলেন—
পরিকল্পিত ওভারপাস নির্মাণ করে পদুয়ার বাজার বিশ্বরোড চৌরাস্তা পার হয়ে পল্লী বিদ্যুৎ পর্যন্ত সম্প্রসারণ করতে হবে। অপরিকল্পিত ইউ-লুপ অপসারণ করে নিরাপদ ও পরিকল্পিত ইউ-লুপ তৈরি করতে হবে।
যানজট ও দুর্ঘটনা কমাতে সার্ভিস লেন ও আন্ডারপাস নির্মাণ করতে হবে। আর একটি প্রাণও যেন না ঝরে সেদিকে সকলের নজরদারি করতে হবে।
তিনি বলেন, “এগুলো নতুন দাবি নয়, এগুলো আমাদের প্রাণপ্রিয় নেতা মনিরুল হক চৌধুরীর দীর্ঘদিনের প্রানের দাবি, এগুলো বাস্তবায়ন হলে মানুষের জীবন বাঁচবে।” বক্তারা আরও বলেন, “এখন আর আশ্বাস নয়, বাস্তব পদক্ষেপের সময় এসেছে। মানববন্ধন থেকে ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান রিপন স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন—অনতিবিলম্বে সমাধান না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় কুমিল্লা বাঁচাও মঞ্চের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...