প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Mar 2026, 10:19 AM
ম্যারাথন ফর ইউনিটি: ব্রাহ্মণপাড়ার নাইঘরে তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণ
বিশেষ প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী নাইঘর গ্রামে ‘ম্যারাথন ফর ইউনিটি’ শিরোনামে এক ব্যতিক্রমধর্মী দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঈদের দ্বিতীয় দিনে স্থানীয় সামাজিক সংগঠন নাইঘর টুরিস্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রায় ৩০০ জন তরুণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
রোববার অনুষ্ঠিত এ দৌড় প্রতিযোগিতা শুরু হয় নাইঘর ঈদগাহ মাঠ থেকে। সেখান থেকে অংশগ্রহণকারীরা হরিমঙ্গল রেলস্টেশন পর্যন্ত গিয়ে টিকিট সংগ্রহ করে আবার নাইঘর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে ফিরে এসে দৌড় শেষ করেন। ব্যতিক্রমী এ আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম জাকির হোসাইন। প্রধান অতিথি ছিলেন নাইঘর ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া কমফোর্ট হাসপাতালের পরিচালক মো: সুলতান আহমেদ ও দৈনিক যুগান্তরের নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আবুল কাশেম, হারুনর রশিদ মেম্বার, আবদুল খালেক মেম্বার সহ আরও অনেকে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ১০ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, গ্রামের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে নাইঘর টুরিস্ট ক্লাবের।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...