প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Mar 2026, 10:24 AM
দুর্গাপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে অধ্যাপক মামুন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ২ নং উত্তর দুর্গাপুর এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট শিল্পপতি,ইনসাফ হাউজিং এন্ড ডেভেলাপার্স প্রাঃ লিমিটেড এর চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।
জানা যায়, পবিত্র রমজানের ২৪ তারিখ গভীর রাতে দুর্গাপুর নিবাসী অটোরিকশা চালক শরিফুল ইসলামের বাড়িতে আগুনের ভয়াবহ ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই ঘরের সিলিং ফ্যান, খাট, কাপড়চোপড়সহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এসময় শরিফুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা চিৎকার করলে স্থানীয় এলাকাবাসী দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করে।
ক্ষতিগ্রস্ত শরিফুল ইসলাম একজন হতদরিদ্র পরিবারের সদস্য এবং মৃত মনু মিয়ার ছেলে। অগ্নিকাণ্ডে তার পরিবার নিঃস্ব হয়ে পড়ে।ঘটনার সময় অধ্যাপক মামুন পবিত্র রমজানের শেষ দশকে ইতেকাফে থাকায় তাৎক্ষণিকভাবে উপস্থিত হতে না পারলেও ঈদের পর ব্যস্ততা শেষে বুধবার (২৫ মার্চ) দুর্গাপুরে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। তিনি পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতি পুষিয়ে নিতে আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন ইনসাফ হাউজিং এন্ড ডেভেলাপার্স প্রাঃ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আক্তার হোসেন মনু, সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মুফতি মাহবুবুল আলম, ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের আমীর মাওলানা ফয়েজুল ইসলাম, ৬নং ওয়ার্ড সভাপতি শাহপরান, ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ মুবিন, মোঃ জুম্মন হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
অধ্যাপক মামুন বলেন, ুমানবতার সেবায় সবসময় পাশে থাকা আমাদের দায়িত্ব। এই অসহায় পরিবারের পুনর্বাসন সহ সাধারন মানুষের সাথে কাজ করাই জামায়াতে ইসলামীর কর্মীদের কাজ ”
স্থানীয়রা তার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...