প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jul 2025, 7:42 AM
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আর ফ্যাসিবাদ তৈরি হবে না: ডা. তাহের
এমরান হোসেন বাপ্পি
পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হলে ভবিষ্যতে আর ফ্যাসিবাদ তৈরি হবে না বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, বর্তমানে বিশ্বের ১৭০টি গণতান্ত্রিক দেশের মধ্যে ৯১টি দেশে পিআর পদ্ধতির নির্বাচন চালু রয়েছে। এসব দেশে আইনসভা নির্বাচনে কোনো না কোনো ধরনের পিআর পদ্ধতি অনুশীলন করে।
তিনি বলেন, উন্নত বিশ্বে পিআর পদ্ধতির জনপ্রিয়তা অত্যন্ত বেশি। অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলোর সংগঠন ওইসিডির ৩৬টি সদস্য দেশের মধ্যে ২৫টি, অর্থাৎ প্রায় ৭০ শতাংশ দেশ এই পদ্ধতি অনুসরণ করে। বাংলাদেশেও আমরা পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। এ পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে। ফলে ভবিষ্যতে আর ফ্যাসিবাদ তৈরি হবে না। জনগণ জুলুম-নির্যাতন থেকে মুক্তি পাবে। তিনি গত শনিবার রাতে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াত সেক্রেটারী মু. বেলাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা মো: আবুল হাসানাত মো. আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মু. শাহাজাহান, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারী মাহবুবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি মো: সাহাব উদ্দিন, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মু. ইব্রাহিম, জামায়াত নেতা আইয়ুব আলী ফরায়েজী, এম ইউসুফ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবদুর রহিম, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর কাজী মো. ইয়াছিন, সেক্রেটারী মোশাররফ হোসেন ওপেলসহ বিভিন্ন অঞ্চল ও ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীলবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শ...
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরীক্ষায় ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকা...
বুড়িচংয়ে অতিথি পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার কিশোরনগর গ্রামে পরিযায়ী (অতিথি) পাখির আবাসস্থল সংরক্ষণে উদ্য...
কুমিল্লার ৪২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্য...
জাহিদ পাটোয়ারী, কুমিল্লাকুমিল্লার প্রায় অর্ধেক সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে স্থায়ী প্রধান শিক্ষক ছা...
দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, মানুষের আস্থার প্রতীক সদর উপজেল...
আয়েশা আক্তারদালালের পরিবর্তে সরাসরি কর্মকর্তার কাছে সেবা পাচ্ছেন মানুষ, ভূমি অফিসে ফিরেছে সাধারণ মান...
কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদার...
আয়েশা আক্তারকৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ...
১২০ বয়সেও কারো মৃত্যু সংবাদ এলে কবর খুঁড়তে চলে যান তারু মিয়া
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি বয়সের ভারে ন্যুয়ে পড়লে কি হবে, এখনো ১২...