প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jul 2025, 7:52 AM
দেবীদ্বারে শিশু ভাগ্নিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামার বিরুদ্ধে মামলা
মোঃ মাসুদ রানা, দেবিদ্বার
কুমিল্লার দেবীদ্বারে মামা কর্তৃক ৪ বছরের এক শিশু ভাগ্নিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটে রোববার বেলা ২টায় উপজেলার ৪ নং সুবিল ইউনিয়নের রাঘবপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শিশু(৪)টি তার মায়ের সাথে মামার বাড়িতে বেড়াতে আসেন। রোববার বেলা ২টায় পাশের ঘরের চাচাতো মামা মো. হাসান(১৮) তাকে চিপস খাওয়ার কথা বলে নিজ ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির সূর চিৎকারে বাড়ির লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে এবং ধর্ষণের চেষ্টার অভিযোগে হাসানকে আটক করে বেঁধে রাখে। বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা গোপন রেখে রাতে সালিসে বসেন। সালিসে সমঝোতা না হওয়ায় সালিস ভেঙ্গে যায় এবং হাসানকে ছেড়ে দেয়া হয়।
ওই ঘটনায় ভিক্টিমের মা’ বাদী হয়ে সোমবার (৭ জুলাই) বেলা ২টায় হাসান (১৮), হাসানের পিতা- সাইফুল (বাবুল/ সাবুল) (৪৫) ও মা’ হালিমা বেগম(৩৮)কে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪) ‘খ’ ধারায় মামলা দায়ের করেন।
এ ব্যপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে ভিক্টিমের মা বাদী হয়ে ৩ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। এর আগে সামাজিক সালিসে ঘটনার মিমাংসার চেষ্টা করেছিল। আদালতে ভিক্টিমের ২২ ধারায় জবানবন্দী রেকর্ড ও ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা পাঠানো হয়েছে। অভিযুক্ত হাসান পলাতক, তাকে আটকের চেষ্টা অব্যাহত আছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শ...
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরীক্ষায় ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকা...
বুড়িচংয়ে অতিথি পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার কিশোরনগর গ্রামে পরিযায়ী (অতিথি) পাখির আবাসস্থল সংরক্ষণে উদ্য...
কুমিল্লার ৪২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্য...
জাহিদ পাটোয়ারী, কুমিল্লাকুমিল্লার প্রায় অর্ধেক সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে স্থায়ী প্রধান শিক্ষক ছা...
দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, মানুষের আস্থার প্রতীক সদর উপজেল...
আয়েশা আক্তারদালালের পরিবর্তে সরাসরি কর্মকর্তার কাছে সেবা পাচ্ছেন মানুষ, ভূমি অফিসে ফিরেছে সাধারণ মান...
কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদার...
আয়েশা আক্তারকৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ...
১২০ বয়সেও কারো মৃত্যু সংবাদ এলে কবর খুঁড়তে চলে যান তারু মিয়া
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি বয়সের ভারে ন্যুয়ে পড়লে কি হবে, এখনো ১২...