প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jul 2025, 8:05 AM
জনগণের অধিকার প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতি
মো. আনোয়ারুল ইসলাম
বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, আমি রাজনীতি করি জনগণের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠার জন্য। বুড়িচং-ব্রাহ্মণপাড়া আমার প্রাণের এলাকা। এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার দিক থেকে অবহেলিত। আমি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে মনোনয়ন পাই এবং আপনারা যদি আমাকে নির্বাচিত করার সুযোগ দেন, তাহলে এই অঞ্চলের প্রতিটি মানুষকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করবো।
শনিবার (৭ জুলাই) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার বাক্সমূল ইউনিয়নের ফকিরবাজার এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, আমার লক্ষ্য একটি মাদকমুক্ত সমাজ গঠন, যেখানে তরুণরা বই-কলম নিয়ে এগিয়ে যাবে। শিক্ষার মানোন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, স্বাস্থ্যসেবা সহজপ্রাপ্য করা এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়ন আমার অঙ্গীকার। রাজনৈতিক প্রতিহিংসা নয়, সহাবস্থানের রাজনীতির মাধ্যমে শান্তিপূর্ণ একটি জনপদ গড়তে চাই।
তিনি আরও বলেন, জনগণই আমাদের শক্তির উৎস। এই জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়েই আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করছি। ইনশাআল্লাহ, সময় এলে আপনারা পরিবর্তন নিজের চোখেই দেখবেন। আমি আপনাদের সন্তান, আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।
সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাক্সমূল ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এরশাদুল ইসলাম। এতে বক্তব্য দেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া, বুড়িচং উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, ফকিরবাজার ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাশার, ইউনিয়ন কৃষকদলের সভাপতি এমরান চৌধুরী ও এডভোকেট কাজী মামুন।
উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. আকরাম হোসেন, সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক জিএস দিদারুল আলম ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মো. হাসান ভূঁইয়া, বিএনপি নেতা নাসির উদ্দিন ভূঁইয়া, জয়নাল হোসেন হাজারী, গাজী মো. ইসরাফিলসহ ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী।
মতবিনিময় শেষে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাক্সমূল ইউনিয়নের ফকিরবাজার, কালিকাপুর বাজার, ছয়গ্রাম বাজার এবং রাজাপুর ইউনিয়নের শংকুচাইল বাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দোয়া কামনা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাঙারির দোকানির দখলে বিসিক শিল্পনগরী, হুমকিতে শতবর্ষী শ্মশান...
আয়েশা আক্তারদীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে একই পরিবারের প্রভাব, ভাঙারির দোকানিদের দখল আর ময়লা-আবর্জনার...
কুমিল্লায় ইয়ুথ লাইট হাউজের উদ্যোগে পাবলিক স্পিকিং কর্মশালা অ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় প্রথমবারের মতো Youth Lighthouse এর আয়োজনে দিনব্যাপী Public Speaking and...
সাজেকের সংকট সমাধানে আলোচনার উদ্যোগ, গঠিত তিন সদস্যের কমিটি
শ্যামল রুদ্র, খাগড়াছড়িসাজেকে চলমান আন্দোলন ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের...
বাঙ্গরায় প্রবাসীর বোনকে নিয়ে বিরোধের জেরে মাসুদ মিয়াকে কুপিয়...
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নে প্রেমের সম্পর্ক ও পূর্ববিরোধের জেরে...
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
কুবি প্রতিনিধিনারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, স্কাফ সিরাপ উদ...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১০ বোতল...