প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jul 2025, 8:12 AM
প্রান্তিক পর্যায় থেকে বিদেশে রপ্তানি হবে দেশীয় মাছ
মাহফুজ নান্টু
প্রান্তিক পর্যায় থেকে বিদেশে দেশীয় মাছ রপ্তানি করা উদ্যোগ নেয়া হচ্ছে বলে এমন তথ্য জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক আনোয়ার হোসেন। তিনি বলেন, চাষের মাছ সংরক্ষণের চেয়ে বেশি জরুরি মাছ নদী-খালবিল- পুকুর থেকে ধরে সরাসরি রপ্তানি প্রক্রিয়ায় যুক্ত করা। এই চাষাবাদ ও রপ্তানিতে অনেকেই আগ্রহী হচ্ছেন। আমরা আশা করছি মাছ প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি কার্যক্রম বৃহৎ আকারে শুরু করতে পারবো। সোমবার দুপুরে জেলা মৎস্য অধিদপ্তর সহযোগিতায় আড়াইওড়া স্বনির্ভর দূর্গাপুর স্বনির্ভর মৎসজীবী সমবায় সমিতির আয়োজনে কুমিল্লা নগরীর ধর্মসাগরে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ শেষে তিনি এসব কথা বলেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের বিষয়ে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে কি-না এমন প্রসঙ্গে তিনি বলেন, চব্বিশের বন্যায় কুমিল্লার আক্রান্ত এলাকাগুলোতে মৎস্যখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সে ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্তদের প্রণোদনা, মাছের পোনা এবং খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. বেলাল হোসেন, আদর্শ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হিজবুল বাহার ভূঁইয়া, বিএনপি নেতা রেজাউল কাইয়ুম, মৎস্যচাষী মো. শাহ আলম ও মৎস্য চাষী মোহাম্মদ আলী লিটনসহ স্থানীয় মৎস্যজীবি ও মৎস্যচাষীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই বদলির ৩ গোল, সুইজারল্যান্ডের বড় জয়
গোল মিলছিল না কিছুতেই। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি একসঙ্গে তিনটি পরিবর্তন আনলেন সুইজারল্যান্ড কোচ মুরাত ই...
ডেভিডের হ্যাটট্রিক, কাতারের জালে কানাডার ৬
প্রথম আধা ঘণ্টার একটু বেশি সময়ে দুই গোল খেয়ে এবং একজনকে হারিয়ে কোণঠাসা হয়ে পড়ল কাতার। বিরতির আগে তার...
কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউট পর্বে মেক্সিকো
দুর্ভাগ্যজনকভাবে পিছিয়ে পড়ার পর প্রাণপণ চেষ্টা করল দক্ষিণ কোরিয়া। কিন্তু ব্যবধান আর ঘুচাতে পারল ন...
তিতাসে থানা গেইটে প্রতিপক্ষের হামলা ও কোদাল দিয়ে বড় ভাইকে হ...
নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাসে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর ঘটনায় নিহতের স্ত্...
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অং...
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ আরও জোরদারের...
মিড ডে মিলে বদলাচ্ছে শ্রেণিকক্ষের চিত্র
মো. আনোয়ারুল ইসলাম।।দুপুরের বিরতি শেষে ক্লান্ত মুখে শ্রেণিকক্ষে ফিরে আসা কিংবা খাবার খেতে বাড়ি গিয়ে...