প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jul 2025, 8:16 AM
ব্রাহ্মণপাড়ায় হাসপাতাল বেডে পড়ে আছেন অজ্ঞাত বৃদ্ধা, খোঁজ নেই স্বজনের
মো. আনোয়ারুল ইসলাম
বয়সের ভারে ন্যুব্জ, মুখে বার্ধক্যের ছাপ স্পষ্ট। বয়স আনুমানিক ৭৫ বছর। পরনে খয়েরি রঙের ম্যাক্সি ও গাঢ় নীল সালোয়ার। মাথাভর্তি ধূসর চুল। গায়ের রং ফর্সা। এমন এক অজ্ঞাত বৃদ্ধা বর্তমানে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ওই নারী কমপ্লেক্স চত্বরে ঘোরাফেরা করছিলেন। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর গত ৩ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুরু হয় তার চিকিৎসা ও দেখভাল। তবে এখনো পর্যন্ত পাওয়া যায়নি তাঁর পরিবারের কোনো খোঁজখবর।
চিকিৎসকরা জানান, বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ওই বৃদ্ধা মানসিকভাবেও অসুস্থ। চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়ার পরও তিনি হাসপাতাল ছাড়তে রাজি হচ্ছেন না। স্বজনদের কেউ খোঁজ নিতে না আসায়, তাকে নিয়ে বিড়ম্বনায় পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের রেজিস্টারে তাঁর নাম লেখা হয়েছে সাজেদা বেগম, স্বামীর নাম ছন্দু মিয়া এবং গ্রামের নাম কল্পবাস। তবে তিনি বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন ঠিকানা বলছেন, যার ফলে সঠিক পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাসপাতালের মহিলা ওয়ার্ডের এক বেডে শুয়ে আছেন ওই নারী। পরনে মলিন কাপড়, চুল এলোমেলো, শরীরেও পরিচর্যার ঘাটতির ছাপ। হাতে ক্যানুলা লাগানো। তাঁর পাশে কেউ গেলেই কখনো শান্তভাবে কথা বলেন, আবার কখনো উত্তেজিত হয়ে উঠেন। বাড়ির কথা বললেই তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান এবং অস্পষ্টভাবে অনেক কিছু বিড়বিড় করে বলেন।
হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রোকসানা আক্তার জানান, “তিনি একাই হাসপাতালে ঘুরছিলেন, আমরা মানবিক কারণে তাঁকে ভর্তি করি। তাঁর যতœ নিচ্ছি আমরাই। তবে তিনি বিছানাতেই প্রস্রাব ও মলত্যাগ করছেন, এতে অন্য রোগীরা অসুবিধায় পড়ছেন। ছাড়পত্র দেওয়া হলেও তিনি যেতে চাইছেন না।”
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা বলেন, “বৃদ্ধাটি শারীরিকভাবে অনেকটাই সুস্থ। তবে মানসিক অসুস্থতা রয়েছে। পরিবারের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা তাঁর স্বজনদের খোঁজ নেওয়ার চেষ্টা করছি। যদি তাদের সন্ধান না মেলে, তবে তাকে দায়িত্ব নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক বিভাগে প্রেরণ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শ...
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরীক্ষায় ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকা...
বুড়িচংয়ে অতিথি পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার কিশোরনগর গ্রামে পরিযায়ী (অতিথি) পাখির আবাসস্থল সংরক্ষণে উদ্য...
কুমিল্লার ৪২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্য...
জাহিদ পাটোয়ারী, কুমিল্লাকুমিল্লার প্রায় অর্ধেক সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে স্থায়ী প্রধান শিক্ষক ছা...
দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, মানুষের আস্থার প্রতীক সদর উপজেল...
আয়েশা আক্তারদালালের পরিবর্তে সরাসরি কর্মকর্তার কাছে সেবা পাচ্ছেন মানুষ, ভূমি অফিসে ফিরেছে সাধারণ মান...
কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদার...
আয়েশা আক্তারকৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ...
১২০ বয়সেও কারো মৃত্যু সংবাদ এলে কবর খুঁড়তে চলে যান তারু মিয়া
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি বয়সের ভারে ন্যুয়ে পড়লে কি হবে, এখনো ১২...