প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 10 Apr 2026, 9:09 PM
আজ থেকে ইরানে সব ব্যাংক পুরোদমে চালুর ঘোষণা
এফএনএস বিদেশ :
দীর্ঘদিনের অস্থিরতার পর স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে ইরানের জনজীবন। ইরানের ব্যাংক সমন্বয় কাউন্সিল ঘোষণা করেছে, আজ শনিবার থেকে দেশের সব ব্যাংক ও তার শাখাগুলো পুরোদমে সচল থাকবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, রাজধানী তেহরানে অবস্থিত ব্যাংকগুলোর প্রধান কার্যালয়সহ দেশজুড়ে অবস্থিত সব শাখা নিয়মিত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। মূলত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে উদ্ভূত অস্থিতিশীলতায় ব্যাংকিং সেবায় যে স্থবিরতা তৈরি হয়েছিল, এই সিদ্ধান্তের মাধ্যমে তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে তেহরান। বিশ্লেষকদের মতে, আগামীকাল থেকে পাকিস্তানে শুরু হতে যাওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি শান্তি আলোচনা এবং সাময়িক যুদ্ধবিরতির ইতিবাচক প্রভাব হিসেবেই অর্থনৈতিক খাতকে সচল করার এই পদক্ষেপ নিয়েছে ইরান সরকার। এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি কমার পাশাপাশি থমকে যাওয়া বাণিজ্যিক লেনদেন পুনরায় গতি পাবে বলে আশা করা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারীরিকভাবে অসুস্থ এক যুবককে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকেকুপিয়ে...
অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডের রেশ কাটার আগে আট মাসেরশিশু ই...
অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ,...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদ...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও...
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
আব্দুল্লাহ, কুবি:কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল...