...
শিরোনাম
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়িয়ে হত্যাঃ ঘাতক আটক ⁜ অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ কুমিল্লা ⁜ অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ, পরিবারের অস্বীকার ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন ⁜ অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি ⁜ লালমাইয়ে সাবেক অর্থমন্ত্রী তাহার কন্যা ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ⁜ 'দেশের প্রতিটি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে' –কুবি শিক্ষক সমিতির আহ্বায়ক শামিমা নাসরিন ⁜ গাছে গাছে মাদকসেবী-কারবারিদের নাম-ঠিকানা ঝুলিয়ে যুবসমাজের অভিনব প্রতিবাদ ⁜ অপ্রতিম হত্যা: চার আসামির দুজন গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে ⁜ মোবাইল কিনে না দেওয়ায় বাবা- মায়ের বিরুদ্ধে মামলা করতে শিশু সন্তান থানায় ⁜ তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল ⁜ মুরাদনগরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল। ⁜ মোকাম ইউনিয়নে গোলাম সারোয়ারের উন্নয়ন জাদুতে গ্রামীণ যোগাযোগ ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা ⁜ মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার ⁜ চৌদ্দগ্রামে গাঁজা সেবন , ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ যুবককে কারাদন্ড প্রদান ⁜ কুচাইতলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরন ⁜ চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ⁜ ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার ⁜ ভিক্টোরিয়া কলেজের শহীদদের স্মৃতির পুনঃনির্মিত ‘স্বাধীনতা সৌধ’ শুভ উদ্বোধন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 10 Apr 2026, 9:12 PM

...
সমালোচনার পেছনে ‘বট বাহিনী’র ‘পরিকল্পনা’ দেখছেন মিঠুন News Image


সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘কিছুদিন ধরে শোনা যাচ্ছে একটি সংগঠিত ‘বট বাহিনী’ ব্যবহার করে ক্রিকেটকে ঘিরে পরিকল্পিতভাবে নেতিবাচক মন্তব্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে আগে তামিম ইকবালও ইঙ্গিত দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।’ মিঠুন বলেন, ‘এটা আসলে একটা পরিকল্পিত বিষয়, একটা বাহিনী, বট বাহিনী বলেও যেটার কথা কিছুদিন আগে শুনেছি। তামিম ভাই নিজেও এ বিষয়ে বলেছিলেন। তাদের দিয়ে পরিকল্পিতভাবে এসব কাজ করানো হচ্ছে। তবে আমার মনে হয় না, এটা সফল হবে। কারণ শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষের আবেগের জায়গা হলো ক্রিকেট। তামিম ভাই প্রথম দিন সংবাদ সম্মেলনে এসেই বলেছিলেন, ক্রিকেটের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে সেটি ফিরিয়ে আনাই তার প্রথম লক্ষ্য।’ তিনি আরও বলেন, ‘আসলেই এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ক্রিকেটারদের যে ভাবমূর্তি ছিল, এখন সেটা আগের জায়গায় নেই। আমরা বেশিরভাগই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করি। সেখানে অনেকেই পুরো বিষয়টা না বুঝেই মন্তব্য করে বসে। কেউ একটা নেতিবাচক মন্তব্য করলেই অনেকে সেটা দেখে না বুঝেই আরেকটা নেতিবাচক মন্তব্য করে। কিন্তু সেই মন্তব্য কতটা যৌক্তিক, সেটি অনেকেই ভাবেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ধরনের একটা চর্চা এখন দেখা যাচ্ছে। অনেকের কাছেই বিষয়টি পরিষ্কার যে এগুলো পরিকল্পিতভাবে করা হচ্ছে। কিন্তু আমার মনে হয় না এই চেষ্টা সফল হবে। কারণ বাংলাদেশের মানুষ যতই কষ্ট পাক, দিন শেষে তারা আবার মাঠে আসে, খেলা দেখে, খেলোয়াড়দের সম্মান করে এবং তাদের সঙ্গে মিশতে চায়।’ দেশপ্রেম থাকলে ক্রিকেটকে সমর্থন করার আহবান জানিয়ে মিঠুন আরও বলেন, ‘কারা এসব করছে- সত্যি বলতে আমার কোনো ধারণা নেই। তবে আমি বলব, আমরা বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলি। যদি সত্যিই দেশপ্রেম থাকে, তাহলে ক্রিকেটকে সমর্থন করুন। ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবেন না। সম্ভব হলে সহযোগিতা করুন, আর তা না পারলে যারা ভালো কিছু করতে চায় তাদের কাজ করতে দিন। আমার মনে হয় যারা সত্যিকারের ক্রিকেট ভালোবাসে, তারা এভাবে সমালোচনা করবে না। কারণ যেসব কথা বলা হচ্ছে, সেগুলো আসলে ক্রিকেটের উন্নতির জন্যই বলা হচ্ছে। যখন দেশের ঘরোয়া ক্রিকেট বন্ধ হয়ে যায়, তখন সেটা নিয়ে কথা বলা দোষের কিছু নয়।’ এ সময় ঘরোয়া ক্রিকেট ও খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়েও তিনি কথা বলেন। মিঠুন জানান, দীর্ঘদিন ধরেই খেলোয়াড়দের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর দাবি ছিল। তিনি বলেন, ‘এটা আমাদের অনেক বছরের চাওয়া ছিল। আগের স্যালারি বা ম্যাচ ফি খুবই কম ছিল, বর্তমান সময়ের তুলনায় সেটা একেবারেই অপ্রতুল। আমরা অনেকবার এ বিষয়ে কথা বলেছি, কিন্তু আগের মতো কাঙ্ক্ষিত ফল পাইনি।’ তিনি আরও বলেন, ‘বর্তমান বোর্ডের উদ্যোগে খেলোয়াড়দের প্রত্যাশা পূরণ হয়েছে, উনি আসার পর যেভাবে কাজটা হয়েছে, খেলোয়াড়দের মনের যে চাওয়া ছিল সেটা পূরণ হয়েছে। প্রত্যেক ক্রিকেটারই বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছে এবং তারা খুবই খুশি।’




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক খেলাধুলা

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায়  মাকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়িয়ে হত্যাঃ ঘাতক আটক
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আ...

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারীরিকভাবে অসুস্থ এক যুবককে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকেকুপিয়ে...

অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত  জাহানের ঘটনায় শোকে স্তব্ধ    কুমিল্লা
অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ...

মোঃ আক্তার হোসেনকুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডের রেশ কাটার আগে আট মাসেরশিশু ই...

অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ, পরিবারের অস্বীকার
অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ,...

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত...

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদ...

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও...

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...

অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি

আব্দুল্লাহ, কুবি:কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়িয়ে হত্যাঃ ঘাতক আটক
➤ অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ কুমিল্লা
➤ অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ, পরিবারের অস্বীকার
➤ অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
➤ অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
➤ অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
➤ লালমাইয়ে সাবেক অর্থমন্ত্রী তাহার কন্যা ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
➤ 'দেশের প্রতিটি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে' –কুবি শিক্ষক সমিতির আহ্বায়ক শামিমা নাসরিন
➤ গাছে গাছে মাদকসেবী-কারবারিদের নাম-ঠিকানা ঝুলিয়ে যুবসমাজের অভিনব প্রতিবাদ
➤ অপ্রতিম হত্যা: চার আসামির দুজন গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে
➤ মোবাইল কিনে না দেওয়ায় বাবা- মায়ের বিরুদ্ধে মামলা করতে শিশু সন্তান থানায়
➤ তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
➤ মুরাদনগরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল।
➤ মোকাম ইউনিয়নে গোলাম সারোয়ারের উন্নয়ন জাদুতে গ্রামীণ যোগাযোগ ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা
➤ মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার
➤ চৌদ্দগ্রামে গাঁজা সেবন , ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ যুবককে কারাদন্ড প্রদান
➤ কুচাইতলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরন
➤ চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
➤ ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার
➤ ভিক্টোরিয়া কলেজের শহীদদের স্মৃতির পুনঃনির্মিত ‘স্বাধীনতা সৌধ’ শুভ উদ্বোধন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir