প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Apr 2026, 12:03 AM
বুড়িচং জগতপুরে অসচ্ছল ও মেধাবীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বুড়িচংয়ে অসচ্ছল ও মেধাবীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ১০ এপ্রিল বিকাল ৩ টায় জগতপুর হাজী মার্কেটে বিশিষ্ট সমাজসেবক হাজী কফিল উদ্দীন ফাউন্ডেশন সার্বিক সহযোগিতায় শিক্ষা উপকরণ দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,সুবাহগাজী সমাজের সভাপতি হাজী মোঃ কবির হোসেন।প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাজী কফিল উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মোঃ মশিউর রহমান ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল। ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন যৌথভাবে আমিনুর রহমান বাবু,মোঃ সোহেল রানা ও মোঃ কাশেদুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মফিজুল ইসলাম, আব্দুল হক বাবুল, ডাক্তার আলমগীর হোসেন, মোঃ হোসেন মাস্টার, শাহ আলম মাস্টার, রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী এলাকার বিপুল সংখ্যক মহিলা অভিভাবকগণ। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি বৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...