প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Apr 2026, 12:06 AM
ব্রাহ্মণপাড়ায় গাঁজা চাষের অভিযোগে বৃদ্ধসহ ২ জন গ্রেপ্তার, ২টি গাঁজা গাছ উদ্ধার
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষিজমিতে গাঁজা চাষের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর জমি থেকে দুইটি তাজা গাঁজা গাছ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর রাজাবাড়ি এলাকায় অভিযান চালায় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। অভিযানে মো. বাচ্চু মিয়া (৬৫) নামের এক ব্যক্তির মালিকানাধীন ও ভোগদখলীয় কৃষিজমিতে রোপণ করা গাঁজা গাছ দুটি শনাক্ত করে জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি নিজেই জমিতে গাঁজা গাছ রোপণ ও পরিচর্যা করছিলেন। এ ঘটনায় তাঁকে আটক করে থানায় নেওয়া হয়।
একই অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. সোহেল রানা (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তিনটি ভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার মো. আনিছুজ্জামানের নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মো. শাহীন-এর তত্ত্বাবধানে, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার গাঁজা চাষির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং পরোয়ানাভুক্ত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আফগানিস্ত...
রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা
পিছিয়ে পড়ার ধাক্কা সামলে কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়াল বার্সেলোনা। দলকে সামনে থেকে পথ দেখালেন অধি...
আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ
প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে অংশ নিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল...
অধিনায়কত্ব হারানো নিয়ে যা বললেন রশিদ খান
রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা সাফল্য পেয়েছিল। ২০২৪ বিশ্বকাপে নিউজিল...
এশিয়ান গেমস ভারতের কাছে আরেকটি লজ্জাজনক হার নারীদের
নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ব্যাট হাতে তাণ্ডব চালাল ভারতের নারী দল। এশিয়ান গেমসের সেমিফাইনালে বাং...
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: প...
এফএনএস বিদেশ : ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ইতোমধ্যে ৪ হাজার ৫১০ কোটি ডলার ছাড়িয়ে গে...