প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Apr 2026, 12:12 AM
বুড়িচংয়ে র্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচং উপজেলায় র্যাবের মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ মা ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে| র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে বুড়িচং থানাধীন গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে|
এ সময় রোবিনা আক্তার (৩৮) ও তার ছেলে মো. রিফাত (২৫)কে গ্রেফতার করা হয়| পরে তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়| র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন বলে ¯^ীকার করেছেন| গ্রেফতারকৃত রোবিনা আক্তার বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. রাসেলের স্ত্রী এবং মো. রিফাত তার ছেলে|
র্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, “মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে| সমাজকে মাদকমুক্ত রাখতে র্যাব সবসময়ই কঠোর অবস্থানে রয়েছে|” তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
প্রাথমিকের বৃত্তি: মেধা নাকি কোটা? প্রজ্ঞাপনের সঙ্গে ফলাফলের...
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি :প্রাথমিক শিক্ষা সমাপনী পর্যায়ের বৃত্তি প্রদান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে...
পুত্রসন্তানের মা হলেন করিশমা
বলিউড অভিনেত্রী করিশমা তান্না ও তার স্বামী বরুণ বাঙ্গেরা প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন। গুরু পূর্ণিম...
কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা; বিভিন্ন ছাত্রসংগঠনের...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ...
কুমিল্লায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনব্যাপী ক...
আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লায় দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মুক্তি...
চাঁদপুর পৌরসভার ২শ ৫ কোটি টাকার বাজেট ঘোষণা
কাজী নজরুল ইসলামনতুন কোন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ২০৫ কোটি ৫৪ লাখ ২৫...
ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের ভালোবাসার শিক্ষক তোফায়েল আহমেদ আ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ...