প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Apr 2026, 12:14 AM
ভাঙা হাতের চিকিৎসা নিতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলো শিশু আব্দুল্লাহ
আরিফুর রহমান
হাত ভেঙে যাওয়ায় হসপিটালে চিকিৎসা নিতে এসে চিকিৎসকের ভুল চিকিৎসায় আব্দুল্লাহ আল হোসাইন নামে ৮ বছরের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে| ৯ এপ্রিল (বৃহস্পতিবার) কুমিল্লা জেলার লাকসামে ইউনিটি ট্রমা এন্ড জেনারেল হসপিটালে এ ঘটনা ঘটে| ¯^জনদের অভিযোগ, ভুল চিকিৎসা ও হসপিটাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে| এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ও নিহত শিশুর ¯^জনরা হসপিটালের সামনে মরদেহ রেখে বিক্ষোভ করেন এবং গাড়ির টায়ারে আগুন জ্বালিয়ে নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন| নিহত শিশু আব্দুল্লাহ আল হোসাইন লাকসাম উপজেলার কেমতলি গ্রামের হারুনুর রশিদের একমাত্র ছেলে| সে স্থানীয় একটি নুরানী মাদ্রাসার ছাত্র|
নিহতের ¯^জনরা জানান, ৯ এপ্রিল (বৃহস্পতিবার) আব্দুল্লাহ আল হোসাইন খেলাধুলার সময় হাতে ব্যথা পেলে তাকে দ্রুত লাকসাম ইউনিটি ট্রমা হসপিটালে নিয়ে যাওয়া হয়| সেখানে কর্তব্যরত চিকিৎসক ও হসপিটালের মালিক ডা. মুহা. শাহেদ আনোয়ার ভূঁইয়া শিশুটিকে ভর্তি দিয়ে অপারেশনের পরামর্শ দেন এবং প্রায় ৩৫ হাজার টাকা খরচের কথা জানান| একমাত্র সন্তানের সুস্থতার আশায় অপারেশনে সম্মতি দেয় পরিবার| বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে অপারেশন থিয়েটারে নেয়া হয়| দীর্ঘসময় পর বিকেলের দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীর অবস্থা আশঙ্কাজনক এবং দ্রুত কুমিল্লায় নিয়ে যেতে হবে| পরে ¯^জনরা অ্যা¤^ুলেন্সে করে তাকে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে ওই হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হওয়ার কথা জানান|
এ ঘটনায় ক্ষুব্ধ ¯^জনরা মরদেহ নিয়ে আবার লাকসামে ফিরে এসে হাসপাতালের সামনে অবস্থান নেন এবং দায়ীদের বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন| একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে| এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে|
পরিস্থিতি নিয়ন্ত্রণে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন| হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলেও তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি এবং এ ঘটনায় হসপিটাল কর্তৃপক্ষের কেউ বক্তব্য দিতে রাজি হননি|
এদিকে নিহতের পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান| এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে এবং দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি উঠেছে| স্থানীয়দের দাবি, এর আগেও ইউনিটি ট্রমা এন্ড জেনারেল হসপিটালে ভুয়া চিকিৎসকসহ একাধিক ঘটনা ঘটেছে| লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ জানান, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি| অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...