প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Apr 2026, 12:16 AM
বাস্তবায়নের দ্বারপ্রান্তে কুমিল্লার ভাগ্য বদলের তিন মেগা প্রকল্প
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লাবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা অবশেষে বাস্তবায়নের দ্বারপ্রান্তে, একসঙ্গে তিনটি বড় উদ্যোগ বাস্তবায়নের পথে এগোচ্ছেÑকুমিল্লা বিভাগ গঠন, কুমিল্লা বিমানবন্দর চালু এবং কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা।
সুশীল সমাজ বলছে, আর আশ্বাস নয়Ñএবার বাস্তব পদক্ষেপ দেখা যাচ্ছে বলে মনে করছেন।
দেশের অভ্যন্তরীণ পর্যটন খাতের বিকাশ এবং যাত্রী পরিবহন বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কুমিল্লাসহ দেশের ৭টি বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। দীর্ঘদিন ধরে কুমিল্লাবাসী এ বিমানবন্দরটি চালুর জন্য মানববন্ধন, স্মারকলিপি প্রদান এবং বিভিন্ন মহলে দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবি বাস্তবায়নের পথে।
এদিকে জাতীয় সংসদে কুমিল্লাকে পৃথক বিভাগ হিসেবে ঘোষণার বিষয়টি আবারও জোরালোভাবে উত্থাপিত হয়েছে। কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ দাবি তুললে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এতে কুমিল্লাবাসীর মধ্যে আশাবাদ সৃষ্টি হয়েছে যে, তাদের দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হতে যাচ্ছে।
অন্যদিকে, জাতীয় সংসদে ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা গৃহীত হয়। এই কর্তৃপক্ষ গঠনের ফলে কুমিল্লার অবকাঠামো উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নগরবাসী আশা করছেন। সব মিলিয়ে বলা যায়, কুমিল্লাবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। বিভাগ, বিমানবন্দর ও উন্নয়ন কর্তৃপক্ষÑএই তিন উদ্যোগ বাস্তবায়িত হলে কুমিল্লার সামগ্রিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে কুমিল্লায় ১১ দলীয় ঐক্য...
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং জোরপূর্বক ভারতীয় নাগ...
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান উদবাতুল বারী আব...
মাহফুজ নান্টু কুমিল্লা।কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়ো...
ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরা...
নিজ¯^ প্রতিবেদকব্রাক্ষণপাড়া উপজেলার বাসিন্দা বিভিন্ন হাই স্কুলের প্রধান শিক্ষক ও অধ্যক্ষগনের সংগঠন,...
লালমাইবাসীর উন্নয়নে ডেটা শেয়ারিং কর্মশলা।
মাসুদ রানা, কুমিল্লা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা শহর মাস্টার প্লান প্রণয়ন...
বুড়িচংয়ে কিশোর গ্যাং লিডার ছাব্বির আটক
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাং 'বিকেজি (BKG)'-এর লিডার মো. ছ...
চান্দিনায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত অস্ত্রধারী বাবুলসহ গ্...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক প...