...
শিরোনাম
ট্রেনের অভাবে রেলপথ দিয়ে চলছে বেয়ারিং চাকার পণ্যবাহী ট্রলি ⁜ তিতাসে কৃষকদের মাঝে বিপ্লব ঘটলে ৭৪ এর মতো দুর্ভিক্ষ আর হবে না .... এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। ⁜ দেবিদ্বারে কৃষি ব্যাংকে প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, বিতর্কে শাখা ব্যবস্থাপক ⁜ আকভানের টানা বৃষ্টিতে কুমিল্লায় ২ হাজার ৩৪১ হেক্টর জমি ক্ষতির শঙ্কা, বেশি ঝুঁকিতে সবজি ও রোপা আমন ⁜ ব্রাহ্মণপাড়া জামায়াতের আমীরের শপথ গ্রহণ, দায়িত্ব পেলেন সাবেক আমীর রেজাউল করিম ⁜ গরিবের চিকিৎসাসেবায় পরিচিত ডা. সফিকুর রহমান হলেন কুমিল্লা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, ৪ কেজি গাঁজা উদ্ধার ⁜ বরুড়ার কৃতি শিক্ষার্থীদের ঢাকায় সংবর্ধনা ⁜ ব্রাহ্মণপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সুলতান মেম্বার গ্রেপ্তার ⁜ দাউদকান্দি সেতুর বিয়ারিং প্যাডে ত্রুটি, চট্টগ্রামমুখী লেন বন্ধ ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২ ⁜ গাইড ও বই বাণিজ্য বন্ধ করা প্রয়োজন ⁜ সরকার আগামী ৭-৮ বছরের মধ্যে ইটভাটার কার্যক্রম বন্ধ করতে চায়: পরিবেশমন্ত্রী ⁜ সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যুগ পূর্তি উদযাপন ⁜ ডা. যোবায়দা হান্নানের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত কুমিল্লায় দোয়া, স্মরণসভা ⁜ মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান ⁜ আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এমপি ⁜ ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে বর্জ্য না ফেলতে হোটেল মালিকদের সতর্কবার্তা- কুসিক প্রশাসক ⁜ অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর ⁜ দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Nov 2026, 11:59 AM

...
আকভানের টানা বৃষ্টিতে কুমিল্লায় ২ হাজার ৩৪১ হেক্টর জমি ক্ষতির শঙ্কা, বেশি ঝুঁকিতে সবজি ও রোপা আমন News Image

মাহফুজ নান্টু, কুমিল্লা।।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা চার দিনের বৃষ্টিতে কুমিল্লায় শীতকালীন সবজি ও পাকা আমন ধান ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। অতিবৃষ্টিতে জেলার ২ হাজার ৩৪১ হেক্টর জমির বিভিন্ন ফসল ক্ষতির মুখে পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে শাকসবজির আবাদ। পাশাপাশি সরিষা, রোপা আমন, মরিচ ও ধনিয়াসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কৃষি বিভাগ।

কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় মোট ১ লাখ ২৯ হাজার ৯৬৩ হেক্টর জমিতে বিভিন্ন ফসলের আবাদ হয়েছে। গত কয়েক দিনের বৃষ্টিতে এর মধ্যে ২ হাজার ৩৪১ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। উপজেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বুড়িচংয়ে ৫৮৭ হেক্টর জমি। এছাড়া মুরাদনগরে ৩৬৫, দেবিদ্বারে ২৮৯, হোমনায় ২০৯, ব্রাহ্মণপাড়ায় ২০৫, চান্দিনায় ১৩৭ এবং দাউদকান্দিতে ১২৮ হেক্টর জমি আক্রান্ত হয়েছে। অন্যান্য উপজেলাতেও ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।

ফসলভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৬ হেক্টর সবজির জমি। এছাড়া সরিষা ৩৮১, রোপা আমন ২১৮, মরিচ ১২৭, ধনিয়া ১২০, ভুট্টা ৮৭ এবং বোরো ধানের বীজতলা ৫০ হেক্টর জমি আক্রান্ত হয়েছে। পাশাপাশি মিষ্টি আলু, কালোজিরা, রসুন, পেঁয়াজ, খিরা ও আখের জমিও ক্ষতির মুখে পড়েছে।

রোববার চান্দিনা, দেবিদ্বার ও বুড়িচংসহ বিভিন্ন উপজেলার সবজিক্ষেত ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টিতে অনেক জমিতে পানি জমে আছে। কোথাও বৃষ্টির পানিতে গাছ হেলে পড়েছে, কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে সবজির বীজতলা। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে মুলা, ধনেপাতা, ফুলকপি, বাঁধাকপি, শসাসহ বিভিন্ন শীতকালীন সবজি। বৃষ্টির কারণে নতুন করে সবজি রোপণের প্রস্তুতিও ব্যাহত হচ্ছে।

কৃষকদের আশঙ্কা, জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকলে সবজির শিকড় পচে গাছ নষ্ট হয়ে যেতে পারে। অতিরিক্ত আর্দ্রতায় বাড়তে পারে বিভিন্ন রোগের প্রকোপ। এতে উৎপাদন কমার পাশাপাশি মৌসুমের শুরুতেই বাজারে সবজির সরবরাহেও প্রভাব পড়তে পারে।

চান্দিনা উপজেলার বেলাশ্বর গ্রামের কৃষক ইকবাল হোসেন,  ৬০ শতাংশ জমিতে মুলার আবাদ করেছেন। এর মধ্যে ৩০ শতাংশ জমির মুলাগাছ বেশ বড় হয়েছে। আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে এসব মুলা তোলার কথা ছিল। বৃষ্টির আগে পাইকাররা ওই জমির মুলা ৫৫ হাজার টাকায় কিনতে চেয়েছিলেন। কিন্তু টানা বৃষ্টিতে অধিকাংশ গাছ হেলে পড়েছে। মুলার গায়ে দাগ পড়লে বাজারে ভালো দাম পাওয়া কঠিন হবে বলে আশঙ্কা করছেন তিনি।


চান্দিনা উপজেলা কৃষি কর্মকর্তা মোরশেদ আলম বলেন, টানা বৃষ্টিতে মুলা, টমেটো, ফুলকপি, বাঁধাকপি ও শসাসহ বিভিন্ন শাকসবজির বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে সবজির বীজতলাগুলো ঝুঁকিতে রয়েছে। বৃষ্টি থামার কয়েক দিন পর মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে। আপাতত কৃষকদের জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ফসলের অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় কৃষি পরামর্শ দেওয়া হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, বর্তমানে যে পরিমাণ জমির ফসল আক্রান্ত হয়েছে, রবিবার রোদ উঠলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসতে পারে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে আক্রান্ত জমির পরিমাণ ও ক্ষয়ক্ষতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ট্রেনের অভাবে রেলপথ দিয়ে চলছে বেয়ারিং চাকার পণ্যবাহী ট্রলি
ট্রেনের অভাবে রেলপথ দিয়ে চলছে বেয়ারিং চাকার পণ্যবাহী ট্রলি

​​​​​​​​​​​​আবুল কালাম আজাদ​ট্রেনের সংখ্যা কমে যাওয়া এবং একাধিক স্টেশন বন্ধ হয়ে পড়ায় অনেকটা মৃতপ্রায়...

তিতাসে কৃষকদের মাঝে বিপ্লব ঘটলে  ৭৪ এর মতো দুর্ভিক্ষ আর হবে না    .... এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
তিতাসে কৃষকদের মাঝে বিপ্লব ঘটলে ৭৪ এর মতো দুর্ভিক্ষ আর হবে...

নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে কৃষকদের মাঝে বিপ্লব ঘটাতে পারলে এদেশে আর ৭৪ এরমতো দুর্ভিক্ষ আর হবে...

দেবিদ্বারে কৃষি ব্যাংকে প্রকাশ্যে  ধুমপানের ভিডিও ভাইরাল, বিতর্কে    শাখা ব্যবস্থাপক
দেবিদ্বারে কৃষি ব্যাংকে প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, বি...

মোঃ আক্তার হোসেনঊাংলাদেশ কৃষি ব্যাংক দেবিদ্বার শাখার ব্যবস্থাপক মোঃ মাহবুব আলম ব্যাংকেরঅফিস কক্ষে বস...

ব্রাহ্মণপাড়া জামায়াতের আমীরের শপথ গ্রহণ, দায়িত্ব পেলেন সাবেক আমীর রেজাউল করিম
ব্রাহ্মণপাড়া জামায়াতের আমীরের শপথ গ্রহণ, দায়িত্ব পেলেন সাবেক...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমীর মাওলানা...

গরিবের চিকিৎসাসেবায় পরিচিত ডা. সফিকুর রহমান হলেন কুমিল্লা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ
গরিবের চিকিৎসাসেবায় পরিচিত ডা. সফিকুর রহমান হলেন কুমিল্লা মে...

মাহফুজ নান্টু, কুমিল্লা।মানবিক চিকিৎসাসেবা, পেশাগত দক্ষতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পরিচিতি প...

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, ৪ কেজি গাঁজা উদ্ধার
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, ৪ কেজি গাঁজা...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্য...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ট্রেনের অভাবে রেলপথ দিয়ে চলছে বেয়ারিং চাকার পণ্যবাহী ট্রলি
➤ তিতাসে কৃষকদের মাঝে বিপ্লব ঘটলে ৭৪ এর মতো দুর্ভিক্ষ আর হবে না .... এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
➤ দেবিদ্বারে কৃষি ব্যাংকে প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, বিতর্কে শাখা ব্যবস্থাপক
➤ আকভানের টানা বৃষ্টিতে কুমিল্লায় ২ হাজার ৩৪১ হেক্টর জমি ক্ষতির শঙ্কা, বেশি ঝুঁকিতে সবজি ও রোপা আমন
➤ ব্রাহ্মণপাড়া জামায়াতের আমীরের শপথ গ্রহণ, দায়িত্ব পেলেন সাবেক আমীর রেজাউল করিম
➤ গরিবের চিকিৎসাসেবায় পরিচিত ডা. সফিকুর রহমান হলেন কুমিল্লা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, ৪ কেজি গাঁজা উদ্ধার
➤ বরুড়ার কৃতি শিক্ষার্থীদের ঢাকায় সংবর্ধনা
➤ ব্রাহ্মণপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সুলতান মেম্বার গ্রেপ্তার
➤ দাউদকান্দি সেতুর বিয়ারিং প্যাডে ত্রুটি, চট্টগ্রামমুখী লেন বন্ধ
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২
➤ গাইড ও বই বাণিজ্য বন্ধ করা প্রয়োজন
➤ সরকার আগামী ৭-৮ বছরের মধ্যে ইটভাটার কার্যক্রম বন্ধ করতে চায়: পরিবেশমন্ত্রী
➤ সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যুগ পূর্তি উদযাপন
➤ ডা. যোবায়দা হান্নানের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত কুমিল্লায় দোয়া, স্মরণসভা
➤ মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান
➤ আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এমপি
➤ ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে বর্জ্য না ফেলতে হোটেল মালিকদের সতর্কবার্তা- কুসিক প্রশাসক
➤ অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
➤ দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir