...
শিরোনাম
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, ৪ কেজি গাঁজা উদ্ধার ⁜ বরুড়ার কৃতি শিক্ষার্থীদের ঢাকায় সংবর্ধনা ⁜ ব্রাহ্মণপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সুলতান মেম্বার গ্রেপ্তার ⁜ দাউদকান্দি সেতুর বিয়ারিং প্যাডে ত্রুটি, চট্টগ্রামমুখী লেন বন্ধ ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২ ⁜ গাইড ও বই বাণিজ্য বন্ধ করা প্রয়োজন ⁜ সরকার আগামী ৭-৮ বছরের মধ্যে ইটভাটার কার্যক্রম বন্ধ করতে চায়: পরিবেশমন্ত্রী ⁜ সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যুগ পূর্তি উদযাপন ⁜ ডা. যোবায়দা হান্নানের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত কুমিল্লায় দোয়া, স্মরণসভা ⁜ মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান ⁜ আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এমপি ⁜ ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে বর্জ্য না ফেলতে হোটেল মালিকদের সতর্কবার্তা- কুসিক প্রশাসক ⁜ অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর ⁜ দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার ⁜ "শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে"-- জোনায়েদ সাকি ⁜ কুমিল্লার ঝাউতলা বাবুস সালাম বাইতুল আরাফ জামে মসজিদের নতুন কমিটি গঠন ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৬৪ জনসহ আটক ২৮৮ ⁜ কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নবগঠিত কর্মপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত ⁜ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে লালমাইয়ে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Nov 2026, 11:43 AM

...
ডা. যোবায়দা হান্নানের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত কুমিল্লায় দোয়া, স্মরণসভা News Image
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত মহীয়সী নারী ডা. যোবায়দা হান্নানের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুর ১টায় বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির উদ্যোগে বিকো ও চক্ষু হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আ হ ম তাইফুর আলম।

আলোচনা সভায় ডা. যোবায়দা হান্নানের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি আবুল হাসানাত বাবুল, কোষাধ্যক্ষ অশোক কুমার বড়ুয়া, নির্বাহী সদস্য মো. শাহজাহান সিরাজ এবং প্রশিক্ষণ ফ্যাকাল্টির অধ্যক্ষ ডা. মৃণাল কান্তি ঢালী।

সভা শেষে ডা. যোবায়দা হান্নানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. জাহাঙ্গীর আলম। এর আগে হাসপাতাল মসজিদে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লার সহসভাপতি প্রকৌশলী মো. শাহাবুদ্দিন, সহসাধারণ সম্পাদক ডা. মো. গিয়াসউদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জসীম উদ্দিন চৌধুরী শিশু, নির্বাহী সদস্য মো. আব্দুল হালিম, সদস্য অ্যাডভোকেট শাহীন আফরোজ বিজলী, তাহমিনা আক্তার, অ্যাডভোকেট মো. আরিফুর রহমান, গাজীউল হক সোহাগ, ডা. ইরফান আলম মিশু, মাইশা চৌধুরী এবং বিকো ও চক্ষু হাসপাতালের কনসালট্যান্ট ডা. এ কে এম কামরুল আহসান ও ডা. মো. গোলাম মোস্তফাসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।

এদিকে, মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ২০ নভেম্বর শুক্রবার নাঙ্গলকোট উপজেলার আশারকোটায় ডা. যোবায়দা হান্নান প্রতিষ্ঠিত ডা. যোবায়দা হান্নান গার্লস স্কুল অ্যান্ড কলেজে বিশেষ দোয়া ও বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়। এ কার্যক্রমে এলাকার চার শতাধিক অসহায় ও দরিদ্র চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। তাঁদের মধ্যে ৮৪ জন দরিদ্র রোগীর বিকো ও চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশনের বিশেষ ব্যবস্থা করা হয়।

এ ছাড়া বিশিষ্ট সমাজসেবী ডা. যোবায়দা হান্নানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ১২ নভেম্বর নাঙ্গলকোট উপজেলার আশারকোটায় ডা. যোবায়দা হান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর দৃষ্টিশক্তি পরীক্ষা করা হয়। এ সময় ৩০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ট্রেনের অভাবে রেলপথ দিয়ে চলছে বেয়ারিং চাকার পণ্যবাহী ট্রলি
ট্রেনের অভাবে রেলপথ দিয়ে চলছে বেয়ারিং চাকার পণ্যবাহী ট্রলি

​​​​​​​​​​​​আবুল কালাম আজাদ​ট্রেনের সংখ্যা কমে যাওয়া এবং একাধিক স্টেশন বন্ধ হয়ে পড়ায় অনেকটা মৃতপ্রায়...

তিতাসে কৃষকদের মাঝে বিপ্লব ঘটলে  ৭৪ এর মতো দুর্ভিক্ষ আর হবে না    .... এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
তিতাসে কৃষকদের মাঝে বিপ্লব ঘটলে ৭৪ এর মতো দুর্ভিক্ষ আর হবে...

নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে কৃষকদের মাঝে বিপ্লব ঘটাতে পারলে এদেশে আর ৭৪ এরমতো দুর্ভিক্ষ আর হবে...

দেবিদ্বারে কৃষি ব্যাংকে প্রকাশ্যে  ধুমপানের ভিডিও ভাইরাল, বিতর্কে    শাখা ব্যবস্থাপক
দেবিদ্বারে কৃষি ব্যাংকে প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, বি...

মোঃ আক্তার হোসেনঊাংলাদেশ কৃষি ব্যাংক দেবিদ্বার শাখার ব্যবস্থাপক মোঃ মাহবুব আলম ব্যাংকেরঅফিস কক্ষে বস...

আকভানের টানা বৃষ্টিতে কুমিল্লায় ২ হাজার ৩৪১ হেক্টর জমি ক্ষতির শঙ্কা, বেশি ঝুঁকিতে সবজি ও রোপা আমন
আকভানের টানা বৃষ্টিতে কুমিল্লায় ২ হাজার ৩৪১ হেক্টর জমি ক্ষতি...

মাহফুজ নান্টু, কুমিল্লা।।ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা চার দিনের বৃষ্টিতে কুমিল্লায় শীতকালীন সবজি ও...

ব্রাহ্মণপাড়া জামায়াতের আমীরের শপথ গ্রহণ, দায়িত্ব পেলেন সাবেক আমীর রেজাউল করিম
ব্রাহ্মণপাড়া জামায়াতের আমীরের শপথ গ্রহণ, দায়িত্ব পেলেন সাবেক...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমীর মাওলানা...

গরিবের চিকিৎসাসেবায় পরিচিত ডা. সফিকুর রহমান হলেন কুমিল্লা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ
গরিবের চিকিৎসাসেবায় পরিচিত ডা. সফিকুর রহমান হলেন কুমিল্লা মে...

মাহফুজ নান্টু, কুমিল্লা।মানবিক চিকিৎসাসেবা, পেশাগত দক্ষতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পরিচিতি প...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, ৪ কেজি গাঁজা উদ্ধার
➤ বরুড়ার কৃতি শিক্ষার্থীদের ঢাকায় সংবর্ধনা
➤ ব্রাহ্মণপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সুলতান মেম্বার গ্রেপ্তার
➤ দাউদকান্দি সেতুর বিয়ারিং প্যাডে ত্রুটি, চট্টগ্রামমুখী লেন বন্ধ
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২
➤ গাইড ও বই বাণিজ্য বন্ধ করা প্রয়োজন
➤ সরকার আগামী ৭-৮ বছরের মধ্যে ইটভাটার কার্যক্রম বন্ধ করতে চায়: পরিবেশমন্ত্রী
➤ সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যুগ পূর্তি উদযাপন
➤ ডা. যোবায়দা হান্নানের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত কুমিল্লায় দোয়া, স্মরণসভা
➤ মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান
➤ আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এমপি
➤ ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে বর্জ্য না ফেলতে হোটেল মালিকদের সতর্কবার্তা- কুসিক প্রশাসক
➤ অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
➤ দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
➤ "শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে"-- জোনায়েদ সাকি
➤ কুমিল্লার ঝাউতলা বাবুস সালাম বাইতুল আরাফ জামে মসজিদের নতুন কমিটি গঠন
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৬৪ জনসহ আটক ২৮৮
➤ কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নবগঠিত কর্মপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত
➤ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে লালমাইয়ে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir