প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Apr 2026, 12:15 AM
বর্তমান প্রজন্ম সাহসী তাদের ওপর আস্থা রয়েছে -মনিরুল হক চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
বর্তমান তরুণ প্রজন্মকে ‘জেন জি’ হিসেবে আখ্যা দিয়ে তাদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন মনিরুল হক চৌধুরী। তিনি বলেছেন, “এই প্রজন্ম সাহসী, সচেতন এবং যুগের চাহিদা পূরণে সক্ষম। তাদের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছেÑতোমরাই জাতির আগামী দিনের কান্ডারী।
শনিবার (১১ এপ্রিল) সকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ-এর জিয়া মিলনায়তনে ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও উল্লেখ করেন, তার মেয়ে ড. চৌধুরী সায়মা ফেরদৌস জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে সরাসরি মাঠে নেমে সাহসিকতার পরিচয় দিয়েছেন। তিনি বলেন, “সে পুলিশকে চোখে চোখ রেখে প্রশ্ন করেছেÑআমার ছাত্রকে গ্রেফতার করার সাহস কীভাবে হয়?
কলেজের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানটি নানা সমস্যায় জর্জরিত। বিশেষ করে জলাবদ্ধতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। “হোস্টেলের নিচে পানি জমে থাকার মধ্যেই শিক্ষার্থীরা বসবাস করছেÑএটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়,” বলেন তিনি।
উন্নয়ন কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, দীর্ঘদিনেও কলেজের দৃশ্যমান অগ্রগতি হয়নি। ১৯৯৩ সালে খালেদা জিয়া একটি বাস প্রদান করেছিলেন, যা এখনও একমাত্র পরিবহন হিসেবে ব্যবহৃত হচ্ছে।
পূর্ববর্তী প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, “গত ১৭ বছরে কী উন্নয়ন হয়েছে? বরাদ্দ কোথায় গেছেÑতা খতিয়ে দেখা প্রয়োজন।
সমস্যা সমাধানে আশ্বাস দিয়ে তিনি জানান, আগামী এক মাসের মধ্যে কলেজে তিনটি বাস বরাদ্দ দেওয়া হবে, যা পর্যায়ক্রমে পাঁচটিতে উন্নীত করা হবে। এছাড়া ক্যাফেটেরিয়া সমস্যা দ্রুত সমাধান এবং ক্লাসরুম সংকট নিরসনে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে নতুন একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভুঁঞা। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আব্দুল মজিদ, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী গোলাম মোহাম্মদ সোহরাব হাসানসহ অন্যান্য শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। পরবর্তীতে তিনি কুমিল্লা ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় ও কুমিল্লা জিলা স্কুল-এ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ
মাহফুজ নান্টুমায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের অপ্রতিম। এরপর আর বাড়ি ফের...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহর...
অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম
কুবি প্রতিনিধিকুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়...
‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্...
কুবি প্রতিনিধিকুমিল্লায় নিখোঁজ কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধারের সময় তার শরীরে একটি শেয়াল কামড়াচ্ছিল ব...
‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব চাই’-এমপিকে অপ্রতিমের মা ড...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নাহিদা আক্তারের ছেলে অপ্রতিমের মৃত্যুর...
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আমি লজ্জিত মনিরুল হক চৌধুরী এমপি
নিজস্ব প্রতিেিবদককুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর ক্ষোভ ও শোক প্...