প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Nov 2026, 11:50 AM
ব্রাহ্মণপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সুলতান মেম্বার গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি সদস্য মো. সুলতান আহাম্মেদকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুলতান আহাম্মেদ উপজেলার ১ নম্বর মাধবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড (উত্তর চান্দলা) আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) ছিলেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে ব্রাহ্মণপাড়া থানার এসআই সুজন কুমার আচার্য্য সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ব্রাহ্মণপাড়া থানার একটি সন্ত্রাসবিরোধী আইনে মামলার পলাতক আসামি মো. সুলতান আহাম্মেদকে উত্তর চান্দলা এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুলতান আহাম্মেদ উত্তর চান্দলা গ্রামের মৃত কালাম মিয়া ও মৃত দুধমালা বেগমের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে রবিবার (২২ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া সাবেক ইউপি সদস্য সুলতান আহাম্মেদকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ট্রেনের অভাবে রেলপথ দিয়ে চলছে বেয়ারিং চাকার পণ্যবাহী ট্রলি
আবুল কালাম আজাদট্রেনের সংখ্যা কমে যাওয়া এবং একাধিক স্টেশন বন্ধ হয়ে পড়ায় অনেকটা মৃতপ্রায়...
তিতাসে কৃষকদের মাঝে বিপ্লব ঘটলে ৭৪ এর মতো দুর্ভিক্ষ আর হবে...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে কৃষকদের মাঝে বিপ্লব ঘটাতে পারলে এদেশে আর ৭৪ এরমতো দুর্ভিক্ষ আর হবে...
দেবিদ্বারে কৃষি ব্যাংকে প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, বি...
মোঃ আক্তার হোসেনঊাংলাদেশ কৃষি ব্যাংক দেবিদ্বার শাখার ব্যবস্থাপক মোঃ মাহবুব আলম ব্যাংকেরঅফিস কক্ষে বস...
আকভানের টানা বৃষ্টিতে কুমিল্লায় ২ হাজার ৩৪১ হেক্টর জমি ক্ষতি...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা চার দিনের বৃষ্টিতে কুমিল্লায় শীতকালীন সবজি ও...
ব্রাহ্মণপাড়া জামায়াতের আমীরের শপথ গ্রহণ, দায়িত্ব পেলেন সাবেক...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমীর মাওলানা...
গরিবের চিকিৎসাসেবায় পরিচিত ডা. সফিকুর রহমান হলেন কুমিল্লা মে...
মাহফুজ নান্টু, কুমিল্লা।মানবিক চিকিৎসাসেবা, পেশাগত দক্ষতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পরিচিতি প...