প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 12 Apr 2026, 10:48 PM
প্রথমবারের মতো জুটি বাঁধছেন হৃদয় খান-ইমরান
সময়ের জনপ্রিয় দুই সংগীতশিল্পী হৃদয় খান ও ইমরান মাহমুদুল।। দুজনকে এবার একসঙ্গে পাওয়া যাচ্ছে নতুন একটি গানে। প্রথমবারের মতো হৃদয় খানের সুর ও সংগীত আয়োজনে গান গেয়েছেন ইমরান। ‘ফিরে এলে না’ শিরোনামের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। গত মাসে হৃদয় খানের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। শিগগিরই এটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নতুন গানটি নিয়ে ইমরান বলেন, এটি একটি স্যাড রোমান্টিক ঘরানার গান। হৃদয় খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে নিজের ক্যারিয়ারের একটি বিশেষ সংযোজন বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি তিনি জানান, ছোটবেলা থেকেই হৃদয় খানের গান তার কাছে আলাদা এক অনুভূতির জায়গা দখল করে আছে। অন্যদিকে হৃদয় খানের সুরে গাইতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে ইমরান বলেন, ‘অন্যের সুরে গাইতে সবসময়ই ভালো লাগে। হৃদয় ভাইয়ের সঙ্গে কাজ করা আমার জন্য নতুন অভিজ্ঞতা।’ সাম্প্রতিক সময়ে গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ইমরান মাহমুদুল। সিনেমা, নাটক ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য একাধিক নতুন গান প্রকাশ করেছেন তিনি। ঈদে মুক্তি পাওয়া কয়েকটি সিনেমাতেও তার গাওয়া গান দর্শকপ্রিয়তা পেয়েছে। এদিকে, আগামী ২ মে অস্ট্রেলিয়ার সিডনিতে স্টেজ শোতে অংশ নিতে যাবেন ইমরান। ৭ মে দেশে ফেরার পর বাকি কাজ শেষ করে জুলাইয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...