প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Apr 2026, 12:05 AM
কুমিল্লা জেলা রোভারের প্রাথমিক প্রতিবিধান বিষয়ক ডে ক্যাম্প অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলা রোভারের আয়োজনে প্রাথমিক প্রতিবিধান ও ডিজাস্টার বিষয়ক প্রশিক্ষণ ডে ক্যাম্প ২০২৬ দিনব্যাপী কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়|
ডে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ মো. মাজহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান স্কাউট ব্যাক্তিত্ব কুমিল্লা জেলা রোভারের সহ সভাপতি অধ্যাপক মু. ইফতেখার আলম ভূইয়া, ¯^াগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন সিএএলটি|
কুমিল্লা জেলা রোভারের যুগ্ম সম্পাদক ও এথনিকা স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট লিডার দাউদ খান দোলন এর পরিচালনায় জাতীয় সঙ্গীত ও প্রার্থনা সঙ্গীতের পর পবিত্র কোর আন থেকে তেওয়াতের পর বক্তব্য রাখেন কুমিল্লা জেলা রোভারের ট্রেজারার ও হাজী আক্রাম উদ্দিন স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট লিডার মাঈনুদ্দীন খন্দকার|
মো. মাজহারুল ইসলাম বলেন, প্রাক...তিক ও মানবসৃষ্ট দুর্যোগ আমাদের জীবনের অবি”েছদ্য অংশ| বিশেষ করে আমাদের মতো দুর্যোগপ্রবণ দেশে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়—ঘূর্ণিঝড়, বন্যা, অগ্নিকাণ্ড কিংবা ভূমিকম্প| এই ক্যাম্পের প্রশিক্ষণের মাধ্যমে জীবন চলার পথে ঝুঁকি কমাবে|
অধ্যাপক মু. ইফতেখার আলম ভূইয়া বলেন, প্রাথমিক প্রতিবিধান বা ফার্স্ট এইড এবং দুর্যোগ ব্যব¯’াপনা বিষয়ে জ্ঞান অর্জন শুধু একটি দক্ষতা নয়, এটি একটি মানবিক দায়িত্ব| একটি ছোট সঠিক পদক্ষেপ, সময়মতো সঠিক সিদ্ধান্ত—কারও জীবন বাঁচাতে পারে, একটি পরিবারকে রক্ষা করতে পারে|
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, প্রশিক্ষণ ক্যাম্পের মূল লক্ষ্য হলো আপনাদেরকে এমনভাবে প্র¯‘ত করা, যাতে আপনারা যেকোনো জরুরি পরি¯ি’তিতে আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পারেন| অর্জিত জ্ঞান ও দক্ষতা শুধু আপনাদের ব্যক্তিগত জীবনে নয়, বরং সমাজের সার্বিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|
প্রাথমিক প্রতিবিধান ও ডিজাস্টার বিষয়ক প্রশিক্ষণ ডে ক্যাম্পে প্রশিক্ষক ছিলেন কুমিল্লা ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শরীফুল ইসলাম,ইবনে তাইমিয়া কলেজের রোভার স্কাউট লিডার সুলতান মুহাম্মদ ইলিয়াস শাহ, রোভার স্কাউট লিডার ওমর সালেহ তাসরিফ, লালমাই মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মো. নোমান, চট্টগ্রাম বিভাগীয় সাবেক সিনিয়র রোভার মেট প্রতিনিধি রাসেল সরকার, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সিনিয়র রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা|
এসময় উপ¯ি’ত ছিলেন লাঙ্গলকোট হাসানপুর সরকারি মেমোরিয়াল কলেজের রোভার স্কাউট লিডার কাজী নজরুল ইসলাম, দেবিদ্ধার জাগুয়ার মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক খন্দকার নুরুজ্জামান, রুপসী বাংলা কলেজের রোভার স্কাউট লিডার মো. কবির উদ্দিন, কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের গার্ল ইন রোভার স্কাউট লিডার তাছিলমা বেগম| ক্যাম্পে হাতে কলমে হাতেও চোয়াল ব্যান্ডেজ, আর্ম স্লিং, কলার এন্ড কাপ স্লিং, মাথার খুলি ব্যান্ডেজ, হিউম্যান ক্র্যাচ, পিক এ ব্যাগ, ফায়ার ম্যান লিফট এন্ড ক্যারি, হাতের আসন, দুই হাতের আসন, ফোর এন&ড এফ&ট মেথড, এস্টিমেশন- দুরত্ব ও অনুমান মাপার জ্যামিতিক পদ্ধতি, থাম পদ্ধতি| কুমিল্লা জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে দেড় শতাধিক রোভার ও গার্ল ইন রোভার ক্যাম্পে অংশগ্রহন করে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ
মাহফুজ নান্টুমায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের অপ্রতিম। এরপর আর বাড়ি ফের...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহর...
অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম
কুবি প্রতিনিধিকুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়...
‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্...
কুবি প্রতিনিধিকুমিল্লায় নিখোঁজ কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধারের সময় তার শরীরে একটি শেয়াল কামড়াচ্ছিল ব...
‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব চাই’-এমপিকে অপ্রতিমের মা ড...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নাহিদা আক্তারের ছেলে অপ্রতিমের মৃত্যুর...
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আমি লজ্জিত মনিরুল হক চৌধুরী এমপি
নিজস্ব প্রতিেিবদককুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর ক্ষোভ ও শোক প্...