...
শিরোনাম
মুরাদনগরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার ⁜ দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে,নিহত সাতজন,আহত ছয়জন ⁜ রূপসী বাংলা সংবাদে চান্দিনায় অবৈধ ইউ-টার্ন বন্ধ করল সওজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝুঁকিপূর্ণ অবৈধ পারাপার বন্ধে স্বস্তি ফিরেছে জনমনে ⁜ নববর্ষে কুমিল্লায় ২দিন ব্যাপী মাছের উৎসব ⁜ বুড়িচংয়ে রংধনু সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন হলো পহেলা বৈশাখ ১৪৩৩ ⁜ ২০ এপ্রিল থেকে কুমিল্লায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ⁜ বৈশাখে ঐক্য ও উন্নয়নের আহ্বান জানালেন এমপি জসিম উদ্দিন জসিম ⁜ কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলে নিহত ⁜ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ ⁜ বৈশাখী উচ্ছ্বাসে মুখর বাইউস্ট, নবীনদের পদচারণায় প্রাণের জোয়ার ⁜ নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা'র মতবিনিময় ⁜ কুমিল্লায় চার কোটি টাকার ৬ ট্রাক নিষিদ্ধ মালামাল ধ্বংস ⁜ বর্ণিল আয়োজনে মনোহরগঞ্জে বাংলা নববর্ষ বরণ ⁜ কুমিল্লা বিভাগ ও নতুন উপজেলা দাবি করলেন এমপি জসিম উদ্দিন ⁜ লালমাইয়ে ভেজাল সার কারখানা অভিযান; লক্ষ টাকা অর্থদন্ড! ⁜ কালিয়াজুরী বয়েজ ক্লাবের উদ্যোগে মেঘা ফাইনাল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ⁜ টিআরসি নিয়োগে স্বচ্ছতার দৃষ্টান্ত, কুমিল্লা জেলা পুলিশের প্রাথমিক বাছাই শুরু ⁜ কুমিল্লা থেকে এবার হজ্বে যাচ্ছেন ২৬৮৪ জন ⁜ আলেখারচর বাস টার্মিনাল নির্মাণে গতি: প্রস্তাবিত জমি পরিদর্শনে সিটি কর্পোরেশন প্রশাসক -টিপু ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 16 Apr 2026, 8:12 AM

...
দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে,নিহত সাতজন,আহত ছয়জন News Image

দিনাজপুরের বিরামপুর থেকে কৃষি শ্রমিকের কাজ করতে চাল বোঝাই ট্রাকে কুমিল্লা যাচ্ছিলেন ১৩ জন শ্রমিক। ট্রাকটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হাসানপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই সাত জন মারা যায়।

দুর্ঘটনায় নিহত ও আহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদানের ঘোষণা।
সোমবার ১৩ এপ্রিল দিবাগত রাত পৌঁনে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় ছয় ধানকাটার শ্রমিক আহত হয়।আহতদের প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, আহত ছয় জনের অবস্থা খুবই আশঙ্কাজন। 

নিহতরা হলেন, মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), সালেক (৪৫), সুমন (২১), বিষু (৩৫), আবু হোসেন (৩০) ও আব্দুর রশিদ। নিহতরা সবাই দিনাজপুর জেলার বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চালের বস্তা বোঝাই ট্রাকটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার  দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকে চালের বস্তার ওপরে বসা  বিরামপুর থেকে নোয়াখালী ও ফেনীর উদ্দেশ্যে আসা ১৩ জন ধান কাটার শ্রমিক উঠেন। ধান কাটার শ্রমিকরা গভীর রাতে চাউলের বস্তার উপর ঘুমিয়ে ছিলেন। তারা নোয়াখালীতে ধান কাটার কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

দুর্ঘটনায় আহত আমির আলী বলেন , আমরা বিরামপুর থেকে কুমিল্লার উদ্দেশ্যে ট্রাকে উঠি। মুন্সিগঞ্জের সোনারগাঁও উপজেলার  মেঘনা সেতু পার হওয়ার পর চালক ট্রাকটি চালকের সহকারীকে দিয়ে  একটু বিশ্রাম নেন। এরপরই গাড়ীটি হেলে-দুলে চলতে থাকে।

ফায়ার সার্ভিস দাউদকান্দি ইউনিকের কর্মকর্তা এরশাদ হোসাইন  বলেন, ট্রাকের সাথে চাউলের বস্তা বাঁধা রশির(দরি) সাথে ঘুমিয়ে থাকা ট্রাকের ধান কাটার শ্রমিকরা নিজেদের বেধে রেখেছিল। বেধে রাখার কারণ হলো ব্রেক করলে যেন পড়ে না যায়। রশি দিয়ে বাধা থাকার কারনে তারা দুর্ঘটনার পর চাউলের বস্তার নীচ থেকে বের হতে পারেননি।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ  ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে দেওয়া হয়েছে। 

দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার জানিয়েছেন- কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহত এবং আহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা এবং ১৫ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে।

দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম বলেন, নিহত প্রত্যেক পরিবার সরকারিভাবে  নগদ ২৫ হাজার টাকা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা, কুমিল্লা উত্তর জেলা মীর অধ্যাপক আলমগীর হোসেন, কর্মপরিশোধ সদস্য মোশারফ হোসেন, ইসলাম দাউদকান্দি পৌর শাখার আমির আবুল কাসেম প্রধানিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত হয়ে নিহতদের লাশগুলো দিনাজপুরে নেওয়ার জন্য এম্বুলেন্স ভাড়া বাবদ ৬০ হাজার টাকা এবং অন্যান্য খরচ বাবদ ১০ হাজার টাকা দেন  । তাছাড়া আহতরা প্রত্যেকে নগদ ১৫ হাজার টাকা সরকারিভাবে তাৎক্ষণিক দেওয়া হয়।পরবর্তীতে নিহতদের প্রত্যেক পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে সরকারিভাবে দেওয়া হবে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো. শাহিনুর আলম খান, বি আর টি এর কুমিল্লার সহকারী পরিচালক মো. ফারুক আলম,  মোটরযান সহকারী পরিদর্শক সচিব আহমেদ, ফিল্ম মেকানিক সালাউদ্দিন টিপু। বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী  ড. খন্দকার মারুফ হোসেন, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এমএ লতিফ ভূঁইয়া, বিএনপি'র দাউদকান্দি উপজেলার সিনিয়র যুগ্ন আহবায়ক মো. জসিম উদ্দিন  প্রমুখ।

নিহত সোহরাব হোসেনের ছোট ভাই শামসুল আলম বাদী হয়ে দাউদকান্দি হাইওয়ে থানায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা আদায় করেন। মামলা দায়ের করার পর বিকাল পাঁচটার আগেই লাশগুলো নিয়ে যায়।



ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মুরাদনগরে যুবকের গলাকাটা    লাশ উদ্ধার
মুরাদনগরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগরকুমিল্লার মুরাদনগরে এরশাদ মিয়া (৩২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার...

রূপসী বাংলা সংবাদে চান্দিনায় অবৈধ ইউ-টার্ন বন্ধ করল সওজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝুঁকিপূর্ণ অবৈধ পারাপার বন্ধে স্বস্তি ফিরেছে জনমনে
রূপসী বাংলা সংবাদে চান্দিনায় অবৈধ ইউ-টার্ন বন্ধ করল সওজ ঢাকা...

সোহেল রানা, চান্দিনা:দেশের অন্যতম ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশে দীর্ঘদিন ধর...

নববর্ষে কুমিল্লায় ২দিন ব্যাপী মাছের উৎসব
নববর্ষে কুমিল্লায় ২দিন ব্যাপী মাছের উৎসব

আয়েশা আক্তারপহেলা বৈশাখে কুমিল্লার রাজগঞ্জ বাজারে বসেছে শতবর্ষী মাছের মেলা। দুই দিনব্যাপী এ মেলায় ক্...

বুড়িচংয়ে রংধনু সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে  চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
বুড়িচংয়ে রংধনু সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে চিত্রাংক...

কাজী খোরশেদ আলমনানান কর্মসূচির মধ্য দিয়ে বুড়িচংয়ে রংধনু সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ বাংলা নববর্ষ উদযাপ...

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন হলো পহেলা বৈশাখ  ১৪৩৩
কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন হলো পহেলা বৈশাখ...

আয়েশা আক্তারনতুন বছরের নতুন সূর্যকে স্বাগত জানাতে দেশব্যাপী উৎসবমুখর পরিবেশের সাথে মিল রেখে কুমিল্লা...

২০ এপ্রিল থেকে কুমিল্লায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
২০ এপ্রিল থেকে কুমিল্লায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

মাহফুজ নান্টু, কুমিল্লা।সারা দেশের মতো কুমিল্লাতেও আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মুরাদনগরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
➤ দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে,নিহত সাতজন,আহত ছয়জন
➤ রূপসী বাংলা সংবাদে চান্দিনায় অবৈধ ইউ-টার্ন বন্ধ করল সওজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝুঁকিপূর্ণ অবৈধ পারাপার বন্ধে স্বস্তি ফিরেছে জনমনে
➤ নববর্ষে কুমিল্লায় ২দিন ব্যাপী মাছের উৎসব
➤ বুড়িচংয়ে রংধনু সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন হলো পহেলা বৈশাখ ১৪৩৩
➤ ২০ এপ্রিল থেকে কুমিল্লায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
➤ বৈশাখে ঐক্য ও উন্নয়নের আহ্বান জানালেন এমপি জসিম উদ্দিন জসিম
➤ কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলে নিহত
➤ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
➤ বৈশাখী উচ্ছ্বাসে মুখর বাইউস্ট, নবীনদের পদচারণায় প্রাণের জোয়ার
➤ নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা'র মতবিনিময়
➤ কুমিল্লায় চার কোটি টাকার ৬ ট্রাক নিষিদ্ধ মালামাল ধ্বংস
➤ বর্ণিল আয়োজনে মনোহরগঞ্জে বাংলা নববর্ষ বরণ
➤ কুমিল্লা বিভাগ ও নতুন উপজেলা দাবি করলেন এমপি জসিম উদ্দিন
➤ লালমাইয়ে ভেজাল সার কারখানা অভিযান; লক্ষ টাকা অর্থদন্ড!
➤ কালিয়াজুরী বয়েজ ক্লাবের উদ্যোগে মেঘা ফাইনাল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত
➤ টিআরসি নিয়োগে স্বচ্ছতার দৃষ্টান্ত, কুমিল্লা জেলা পুলিশের প্রাথমিক বাছাই শুরু
➤ কুমিল্লা থেকে এবার হজ্বে যাচ্ছেন ২৬৮৪ জন
➤ আলেখারচর বাস টার্মিনাল নির্মাণে গতি: প্রস্তাবিত জমি পরিদর্শনে সিটি কর্পোরেশন প্রশাসক -টিপু
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir