প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Apr 2026, 8:12 AM
মুরাদনগরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর
কুমিল্লার মুরাদনগরে এরশাদ মিয়া (৩২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-
চাপিতলা গ্রামের দক্ষিণ মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত এরশাদ মিয়া ওই গ্রামের আব্দুল হকের ছেলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন
মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান।
স্থানীয় সূত্রে জানা যায়, এরশাদ মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং চুরি সহ বিভিন্ন
অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি করা
মালামালের ভাগাভাগি অথবা মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
নিহতের পিতা আব্দুল হক জানান, তার ছেলে আগে গাড়ি চালাতেন। কিন্তু কয়েক বছর ধরে
মাদকে আসক্ত হয়ে পড়েন এবং স্বাভাবিক জীবনযাপন থেকে বিচ্যুত হন। পরিবারের পক্ষ থেকে বহু
চেষ্টা করেও তাকে সুপথে ফেরানো সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা মোমেন মিয়া বলেন, সে খারাপ ছিল, এটা সত্য; কিন্তু এভাবে নির্মমভাবে
হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের জানান,
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক বা অন্য কোনো বিরোধের কারণে তার সঙ্গীরাই তাকে
হত্যা করে থাকতে পারে। নিহত ওই যুবকের কাছে একটি ছুরি পাওয়া গেছে। লাশ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ এক মহিলার লাশ উদ্ধার : উভয়পক্ষের আ...
নাজমুল করিম ফারুক, তিতাস কুমিল্লার তিতাসের চরভাটেরা ও মেঘনার আলীপুর গ্রামবাসীর মধ্যে ফের চর দখল...
কুমিল্লার অচল বিমানবন্দর সচলের উদ্যোগ
জাহিদ পাটোয়ারীপ্রবাসী-অধ্যুষিত জেলা কুমিল্লা। রেমিট্যান্সেও দেশসেরা। দেশি-বিদেশি শিল্প-কারখানাতেও ঠা...
গ্যাস বিস্ফোরণে নিভল একই পরিবারের তিন স্বপ্ন নবদম্পতি ও ছোট্...
মাহফুজ নান্টু কুমিল্লামাত্র দেড় মাস আগের কথা। নতুন সংসার ঘিরে বুকভরা হাজারো স্বপ্ন আর একরাশ আশা ন...
কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন; ময়নামতিতে পাঁচ যুবকের ৬ মাসের...
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচং উপজেলার একটি কোল্ড স্টোরেজে বসে ইয়াবা সেবনের সময় পাঁচ যুবকক...
কুবিতে 'বন্ধু'র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সং...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:“যদি করি স্বেচ্ছায় রক্তদান, বাঁচবে জীবন বাঁচবে প্রাণ” এই প্রতিপাদ্যকে স...
ভরাসার হাই স্কুলে জুলাই শহীদ দিবস উদযাপন
প্রেস বিজ্ঞপ্তিজুলাই শহিদ দিবস উপলক্ষে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে আলোচনা সভা ও শোক রেলি...