প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jul 2025, 12:07 PM
কুমিল্লায় প্রায় ৪৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
অশোক বড়–য়া
কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী চাঁনপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চোরাচালানের প্রায় ৪৭ লাখ ৯৩ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে বিজিবির টহল দল চাঁনপুর এলাকায় একটি সিএনজি তল্লাশি চালায়। এ সময় ৪৫৫ পিস ভারতীয় শাড়ি আটক করা হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি ও সিএনজিচালক দ্রুত পালিয়ে যায়।
মালিকবিহীন অবস্থায় চোরাই পণ্যসহ সিএনজি জব্দ করা হয়। অভিযানে অংশ নেয় কুমিল্লার বিবিরবাজার বিওপির অন্তর্গত কটকবাজার পোস্টের একটি টহল দল। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৪৭ লাখ ৯৩ হাজার টাকা।
এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত চোরাই শাড়ি কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শ...
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরীক্ষায় ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকা...
বুড়িচংয়ে অতিথি পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার কিশোরনগর গ্রামে পরিযায়ী (অতিথি) পাখির আবাসস্থল সংরক্ষণে উদ্য...
কুমিল্লার ৪২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্য...
জাহিদ পাটোয়ারী, কুমিল্লাকুমিল্লার প্রায় অর্ধেক সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে স্থায়ী প্রধান শিক্ষক ছা...
দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, মানুষের আস্থার প্রতীক সদর উপজেল...
আয়েশা আক্তারদালালের পরিবর্তে সরাসরি কর্মকর্তার কাছে সেবা পাচ্ছেন মানুষ, ভূমি অফিসে ফিরেছে সাধারণ মান...
কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদার...
আয়েশা আক্তারকৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ...
১২০ বয়সেও কারো মৃত্যু সংবাদ এলে কবর খুঁড়তে চলে যান তারু মিয়া
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি বয়সের ভারে ন্যুয়ে পড়লে কি হবে, এখনো ১২...