প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jul 2025, 12:09 PM
চান্দিনা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন
চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৭ জুলাই) বিকেলে চান্দিনা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে নির্বাচিত কমিটির প্রথম সভায় ১৫ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সভার প্রথম অধিবেশনে আহবায়ক কমিটির সভাপতি ওসমান গণির সভাপতিত্বে এবং সদস্য সচিব আকিবুল ইসলাম হারেছ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে চান্দিনার প্রয়াত সাংবাদিকদের স্¥রণে এক মিনিট নিরবতা পালন করা হয়। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নব নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে আহবায়ক কমিটি।
চান্দিনা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি রণবীর ঘোষ কিংকর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুমুর রহমান মাসুদ এর সঞ্চালনায় দ্বিতীয় অধিবেশনে আলোচনা সভার মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এতে আমাদের সময় ডট কম প্রতিনিধি কাজী আব্দুর রাজ্জাক রাশেদকে উপদেষ্টা মনোনীত করা হয়। এছাড়া কালের কন্ঠ প্রতিনিধি ও কুমিল্লার কাগজের বিশেষ প্রতিবেদক রণবীর ঘোষ কিংকর কে সভাপতি, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মামুনুর রশিদ সরকার, ঢাকা পোস্ট ৭১ এর প্রতিনিধি ওসমান গণি এবং দৈনিক মানবজমিন ও ডাক প্রতিদিন প্রতিনিধি রকিব উদ্দিন ভূইয়া তুহিন কে সহ-সভাপতি, দৈনিক সংবাদ ও দৈনিক আমাদের কুমিল্লা প্রতিনিধি মাসুমুর রহমান মাসুদ কে সাধারণ সম্পাদক, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো. জাকির হোসেন কে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তর ও বাংলার আলোড়ন প্রতিনিধি মো. আবদুল বাতেন কে সাংগঠনিক সম্পাদক, দৈনিক আজকের কুমিল্লা প্রতিনিধি মো. শরীফুল ইসলামকে অর্থ সম্পাদক, দৈনিক কালবেলা ও ভোরের কলাম প্রতিনিধি আকিবুল ইসলাম হারেছকে দপ্তর সম্পাদক, দৈনিক ডেসটিনি প্রতিনিধি তাহমিদুর রহমান দিদার, দৈনিক মুক্তখবর ও রূপসী বাংলা প্রতিনিধি সোহেল রানা, দৈনিক নিরপেক্ষ প্রতিনিধি মোহাম্মদ আলী সুমন, দৈনিক মহাসময় প্রতিনিধি একেএম মঈনুল হক ও দৈনিক সময়ের আলো প্রতিনিধি মো. আবু সাঈদ কে সদস্য করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চ্যানেল এস প্রতিনিধি আলিফ মাহমুদ কাউসার, স্বরূপবৃন্দাবন দাস সমীর প্রমুখ। এর আগে গত ৫ জুলাই দুপুরে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে ভোট গ্রহণের মধ্য দিয়ে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শ...
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরীক্ষায় ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকা...
বুড়িচংয়ে অতিথি পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার কিশোরনগর গ্রামে পরিযায়ী (অতিথি) পাখির আবাসস্থল সংরক্ষণে উদ্য...
কুমিল্লার ৪২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্য...
জাহিদ পাটোয়ারী, কুমিল্লাকুমিল্লার প্রায় অর্ধেক সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে স্থায়ী প্রধান শিক্ষক ছা...
দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, মানুষের আস্থার প্রতীক সদর উপজেল...
আয়েশা আক্তারদালালের পরিবর্তে সরাসরি কর্মকর্তার কাছে সেবা পাচ্ছেন মানুষ, ভূমি অফিসে ফিরেছে সাধারণ মান...
কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদার...
আয়েশা আক্তারকৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ...
১২০ বয়সেও কারো মৃত্যু সংবাদ এলে কবর খুঁড়তে চলে যান তারু মিয়া
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি বয়সের ভারে ন্যুয়ে পড়লে কি হবে, এখনো ১২...