...
শিরোনাম
৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত ⁜ বুড়িচংয়ে অতিথি পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ ⁜ কুমিল্লার ৪২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান ⁜ দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, মানুষের আস্থার প্রতীক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার ⁜ কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ⁜ ১২০ বয়সেও কারো মৃত্যু সংবাদ এলে কবর খুঁড়তে চলে যান তারু মিয়া ⁜ কুমিল্লা আইডিয়াল কলেজের জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা ⁜ চাঁদপুরে ১১ কেজি গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ী আটক ⁜ বরুড়ার শরাফতিতে শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় কলেজ অধ্যক্ষদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ⁜ কুবির ১৪ শিক্ষার্থীকে ‘স্পোর্টস স্কলারশিপ’ প্রদান ⁜ লালমাইয়ে গভীর রাতে মডেল মসজিদের তার চুরি; অন্ধকারাচ্ছন্ন মসজিদ ⁜ সরকার পতনের জন্য চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি-ডা. তাহের এমপি ⁜ পদত্যাগ করেছেন কেপ ভার্দের কোচ, নতুন ঠিকানা মরক্কো ⁜ ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ⁜ অধ্যাপক আব্দুল ওহাবের সৃষ্টিশীল কর্ম আজও মানুষের হৃদয়ে অমলিন ⁜ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ⁜ লাইসেন্স জালিয়াতি-অনিয়মে কুমিল্লার ৫ হাসপাতাল-ডায়াগনস্টিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ⁜ কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jul 2025, 12:18 PM

...
কুবি উপচার্যের পোষ্য কোটা ব্যবহারে বিতর্ক, উদাহরণ নেই অন্য উপাচার্যদের News Image

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক . মোঃ হায়দার আলীর মেয়ে পোষ্য কোটায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। এই ঘটনা প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গ্রুপগুলোতে চলছে পক্ষে-বিপক্ষে তর্ক।

উপাচার্যের পোষ্য কোটা ব্যবহার আইনের মধ্যেই হয়েছে বলে মত প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ-উপাচার্য। তবে, ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলছেন, এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট বাখ্যা নেই। তবে উপাচার্যের উচিৎ এসব বিষয় এড়িয়ে চলা।

খোঁজ নিয়ে জানা যায়, উপাচার্য অধ্যাপক . মোঃ হায়দার আলীর মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৪৬.২৫ নম্বর পেয়ে পোষ্য কোটায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ভর্তি হয়েছেন। তবে, বিগত সময়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে আসা শিক্ষকরা পোষ্য কোটা ব্যবহার না করায় বিষয়টি একেবারেই নতুন একটি ঘটনা এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে। এই বিষয়টি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ঘটেছে কিনা এবং ঘটলে কেমন প্র্যাকটিস রয়েছে জানতে একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সাথে কথা হয়। তারাও বিষয়টি নতুন শুনছেন বলে জানান।

এছাড়া, নিয়ম রয়েছে ভর্তি পরীক্ষায় যদি নিকটাত্মীয় কেউ অংশগ্রহণ করেন তাহলে কোন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী উক্ত ভর্তি পরীক্ষার কোন দায়িত্ব পালন করতে পারেন না। কিন্তু জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কেন্দ্রীয় কমিটির আহবায়কের দায়িত্ব পালন করেছেন উপাচার্য অধ্যাপক . মোঃ হায়দার আলী।

ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক . মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, 'ডেপুটেশন অস্থায়ী একটি বিষয়। বাহির থেকে কেউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলে সেক্ষেত্রে এটি (পোষ্য কোটা) প্রযোজ্য হবে না। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে নিয়ে আমি কনফিউজড।'

পরীক্ষা কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, 'কারো ছেলে-সন্তান বা নিকটাত্মীয় পরীক্ষায় অংশগ্রহণ করলে তিনি পরীক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেন না। এটি সর্বত্বই আছে।'

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের  রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক . মো. মিজানুর রহমান বলেন, 'আমরা এরকম কোনো সমস্যা এখনো হয়নি। তাই বলতে পারছি না। তবে, আমাদের এখানো কোটার একটি কমিটি রয়েছে, এই কমিটি কোটার বিষয়ে সিদ্ধান্ত নেন। যেহেতু এরকম কোনো ঘটনা এখনো ঘটেনি তাই কোনো সিদ্ধান্তও হয়নি।'

ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) রেজিস্ট্রার . মনজুরুল হক বলেন, 'আমাদের এখানে যেটা আছে পোষ্য কোটা বলতে আমরা বিশ্ববিদ্যালয়ের পার্মানেন্ট (স্থায়ী) শিক্ষক বা কর্মকর্মা-কর্মচারীদেরকেই বুঝি। তবে, আপনি(প্রতিবেদককে) যে বিষয়টি বলছেন এমন সিচুয়েশন আমাদের এখানে কখনো হয়নি।' নিকটাত্মীয় পরীক্ষা দেওয়ার বিষয়ে তিনি বলেন, 'কারো নিকটাত্মীয় থাকলে তিনি আগে থেকেই কনফার্ম করে দেন এবং তিনি পরীক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন না।'

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক . মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, 'এখানে এরকম কিছু লেখা নেই যে তিনি (উপাচার্য) এই কোটা পাবেন না। তিনি তো আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল কিছু ব্যবহার করছেন। তিনি চ্যান্সেলর কর্তৃক নিয়োগপ্রাপ্ত এবং তিনিও আমাদের বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিচ্ছেন। তার (উপাচার্য) কোথাও কি লিখা রয়েছে যে তিনি এই সুবিধা পাবেন, এটি পাবেন না? ভর্তি পরীক্ষার বিষয়গুলো কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে আলোচনা হয়, এরপর সেটি অ্যাকাডেমিক কাউন্সিলে উঠে। তারপর সিন্ডিকেটে যায়। তখন কোনো সদস্য না করেননি যে এটি এমন হবে না।  কোটার বিষয়টি স্পেসিফিক না।'

পরীক্ষা কমিটিতে থাকার বিষয়ে তিনি বলেন, ''' ইউনিটের কোনো দায়িত্ব তিনি পালন করেননি। তিনি কেন্দ্রীয় ভর্তি কমিটির দায়িত্ব পালন করেছেন। ইউনিট অনুযায়ী ভাগ করে দিয়েছেন। তবে, '' ইউনিটের কোনো দায়িত্ব তিনি পালন করেননি। কেন্দ্রীয় ভর্তি কমিটিতে পদাধিকারী বলে তিনি সভাপতি ছিলেন। এখানে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি। উনি দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় কমিটির। কিন্তু তিনি যাননি। তিনি '' ইউনিটের দায়িত্ব '' ইউনিটের আহবায়ককে দিয়ে পালন করিয়েছেন।'

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক . মাসুদা কামাল বলেন, 'আসলে এই বিষয়ে সুস্পষ্ট নীতিমালা নেই। তবে, নিয়মগুলো মেনেই করা হয়েছে। নিয়ম লঙ্ঘন করে কিছু হয়নি। আমরা বিবেচনা করেছি উনার (উপাচার্য) মেয়ে বাচ্চা। তিনি দূরে কোথাও দিতে চাচ্ছেন না। এটি বিবেচনা করা হয়েছে।' সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়েছে কি না? এমন প্রশ্নে তিনি বলেন, 'এটি কেন্দ্রীয় পরীক্ষা কমিটিতে আলোচনা হয়েছিল।'

নিকটাত্মীয় কেউ পরীক্ষায় অংশগ্রহণ করলে পরীক্ষার কোনো দায়িত্বে থাকা যায় না, তিনি (উপাচার্য) থেকেছেন। বিষয়ে ডা. মাসুদা কামাল বলেন, 'তিনি কেন্দ্রীয় কমিটির দায়িত্বে ছিলেন এজ ভাইস চ্যান্সেলর। কিন্তু '' ইউনিটে যেহেতু উনার মেয়ে পরীক্ষা দিয়েছেন তাই '' ইউনিটের কোনো কার্যক্রমে তিনি যাননি।'

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, 'যেহেতু উপাচার্য কোনো স্থানী পদ নয়, সরকার চাইলে যেকোনো সময় সরিয়ে নিতে পারেন সেক্ষেত্রে এমন সুবিধাগুলো (পোষ্য কোটা) না নেওয়ায় ভালো। তিনি এখানে পার্মানেন্ট কর্মকর্তা না। ডেপুটেশনে আসছেন, সেখানে বড় বিতর্ক তৈরি করে। এখানে তো কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয় আছে। এছাড়া, কারো নিকটাত্মীয় যদি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন তাহলে তিনি ভর্তি পরীক্ষা কার্যক্রমে থাকার সুযোগ নেই।' তিনি আরও বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে বিষয় হয়েছে সেটি সম্পর্কে আসলে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই। তবে, একজন উপাচার্যের উচিত এমন বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলা। এতে উপাচার্যের গ্রহণযোগ্যতা থাকে।'

সার্বিক বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . মোঃ হায়দার আলী বলেন, 'আমি এখানে একা কিছু করি নাই। এখানে একাডেমিক কাউন্সিল অন্যান্য জায়গা থেকে অনুমোদিত হয়েছে বিষয়টা। কোনো জায়গা থেকে আপত্তি জানানো হয়নি।'



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শ...

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরীক্ষায় ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকা...

বুড়িচংয়ে অতিথি পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ
বুড়িচংয়ে অতিথি পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার কিশোরনগর গ্রামে পরিযায়ী (অতিথি) পাখির আবাসস্থল সংরক্ষণে উদ্য...

কুমিল্লার ৪২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান
কুমিল্লার ৪২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্য...

জাহিদ পাটোয়ারী, কুমিল্লাকুমিল্লার প্রায় অর্ধেক সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে স্থায়ী প্রধান শিক্ষক ছা...

দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, মানুষের আস্থার প্রতীক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার
দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, মানুষের আস্থার প্রতীক সদর উপজেল...

আয়েশা আক্তারদালালের পরিবর্তে সরাসরি কর্মকর্তার কাছে সেবা পাচ্ছেন মানুষ, ভূমি অফিসে ফিরেছে সাধারণ মান...

কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ
কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদার...

আয়েশা আক্তারকৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ...

১২০ বয়সেও কারো মৃত্যু সংবাদ এলে কবর খুঁড়তে চলে যান তারু মিয়া
১২০ বয়সেও কারো মৃত্যু সংবাদ এলে কবর খুঁড়তে চলে যান তারু মিয়া

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি বয়সের ভারে ন্যুয়ে পড়লে কি হবে, এখনো ১২...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
➤ বুড়িচংয়ে অতিথি পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ
➤ কুমিল্লার ৪২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান
➤ দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, মানুষের আস্থার প্রতীক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার
➤ কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ
➤ ১২০ বয়সেও কারো মৃত্যু সংবাদ এলে কবর খুঁড়তে চলে যান তারু মিয়া
➤ কুমিল্লা আইডিয়াল কলেজের জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
➤ চাঁদপুরে ১১ কেজি গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ী আটক
➤ বরুড়ার শরাফতিতে শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ
➤ ব্রাহ্মণপাড়ায় কলেজ অধ্যক্ষদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়
➤ কুবির ১৪ শিক্ষার্থীকে ‘স্পোর্টস স্কলারশিপ’ প্রদান
➤ লালমাইয়ে গভীর রাতে মডেল মসজিদের তার চুরি; অন্ধকারাচ্ছন্ন মসজিদ
➤ সরকার পতনের জন্য চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি-ডা. তাহের এমপি
➤ পদত্যাগ করেছেন কেপ ভার্দের কোচ, নতুন ঠিকানা মরক্কো
➤ ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
➤ অধ্যাপক আব্দুল ওহাবের সৃষ্টিশীল কর্ম আজও মানুষের হৃদয়ে অমলিন
➤ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
➤ লাইসেন্স জালিয়াতি-অনিয়মে কুমিল্লার ৫ হাসপাতাল-ডায়াগনস্টিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
➤ কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir