প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Jul 2025, 12:21 PM
গতি কমাতে ৯৯৯-এ যাত্রীর ফোন আটকের পর জানা গেল বাস চুরি !
মাহফুজ নান্টু
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক যাত্রীর ফোন পেয়ে কুমিল্লা হাইওয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে চুরি হওয়া একটি যাত্রীবাহী বাসসহ এক চোরকে আটক করেছে। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকু- এলাকা থেকে বাসটি আটক করা হয়। কুমিল্লা রিজিয়ন হাইওয়ের পুলিশ এডিশনাল ডি আইজি খাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আটক শহিদুল ইসলাম (৩০) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার রশিদুল ইসলামের ছেলে।
খাইরুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ৯৯৯-এ ফোন করেন শরীফ হোসেন নামে এক যাত্রী। তিনি জানান মহাসড়কে বাসের চালক বেসামাল হয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছে। এতে যাত্রীদের জীবন বিপন্ন হওয়ার হুমকিতে রয়েছে। এরপর কুমিরা থানার এসআই ফারুক আজম হাইওয়ে পুলিশ সীতাকু-ের ইদুলপুর এলাকা থেকে বাসটি আটক করেন। এ সময় বাসের চালককে গাড়ির কাগজপত্র দেখাতে বললে তিনি ব্যর্থ হন। এ সময় তার কথাবার্তায় সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি জানান বাসটি চুরি করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। পরে কুমিরা হাইওয়ে থানা চট্টগ্রামের বাস মালিক সমিতির সহযোগিতায় বাসের প্রকৃত মালিককে খোঁজে বের করা হয়।
এ সময় বাসের মালিক ভানু দে পুলিশকে জানান, গাড়িটি গত ৬ জুলাই তার চট্টগ্রামের বোয়ালখালী বাড়ির সামনে থেকে চুরি হয়। এ ঘটনায় একটি মামলাও করেছেন তিনি।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. জাকির রাব্বানী বলেন, বাস চুরির ঘটনায় বোয়ালখালী থানায় যে মামলা দায়ের হয়েছে, ওই মামলায় আটক শহিদুলকে বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে জব্দকৃত বাসটিও পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শ...
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরীক্ষায় ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকা...
বুড়িচংয়ে অতিথি পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার কিশোরনগর গ্রামে পরিযায়ী (অতিথি) পাখির আবাসস্থল সংরক্ষণে উদ্য...
কুমিল্লার ৪২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্য...
জাহিদ পাটোয়ারী, কুমিল্লাকুমিল্লার প্রায় অর্ধেক সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে স্থায়ী প্রধান শিক্ষক ছা...
দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, মানুষের আস্থার প্রতীক সদর উপজেল...
আয়েশা আক্তারদালালের পরিবর্তে সরাসরি কর্মকর্তার কাছে সেবা পাচ্ছেন মানুষ, ভূমি অফিসে ফিরেছে সাধারণ মান...
কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদার...
আয়েশা আক্তারকৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ...
১২০ বয়সেও কারো মৃত্যু সংবাদ এলে কবর খুঁড়তে চলে যান তারু মিয়া
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি বয়সের ভারে ন্যুয়ে পড়লে কি হবে, এখনো ১২...