প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 25 Apr 2026, 10:02 PM
অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে ১ লাখ রিয়াল জরিমানা
এফএনএস আনন্তর্জাতিক ডেস্ক:
হজ বিধিমালা লঙ্ঘন করে ভিজিট ভিসাধারী ব্যক্তিদের আশ্রয় দিলে সংশ্লিষ্টদের সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে| দেশটির ওকাজ পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে| সৌদি আরবের ¯^রাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসভবন কিংবা অন্য যেকোনও ধরনের আশ্রয়স্থলে এ ধরনের ভিজিট ভিসাধারী ব্যক্তিদের থাকার ব্যবস্থা করলে এই জরিমানা প্রযোজ্য হবে| এ ছাড়া যেসব ব্যক্তি কাউকে গোপনে আশ্রয় দেবেন বা প্রয়োজনীয় অনুমতি ছাড়া মক্কা নগরী কিংবা পবিত্র স্থানগুলোতে অবস্থান করতে সহায়তা করবেন, তারাও একই শাস্তির আওতায় পড়বেন| হজ মৌসুমজুড়ে তথা জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের মধ্যভাগ পর্যন্ত এই আইন কার্যকর থাকবে| বিধি লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তির সংখ্যার ওপর ভিত্তি করে জরিমানার পরিমাণ কয়েকগুণ বাড়ানো হতে পারে| সৌদি আরবে বসবাসকারীদের হজ বিধিমালা মেনে চলা এবং হাজিদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়| একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, নিয়ম ভঙ্গ করলে কঠোর আইনি পরিণতি ভোগ করতে হতে পারে| এ ছাড়া বিভিন্ন অঞ্চলের জন্য নির্ধারিত জরুরি ন¤^রের মাধ্যমে আইন লঙ্ঘনের ঘটনা জানাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...