...
শিরোনাম
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান ⁜ চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার ⁜ শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন ⁜ কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক ⁜ অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর.... ⁜ এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’ ⁜ ব্রাহ্মণপাড়ার চারিপাড়া আইডিয়াল স্কুলে ১৮ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগে মানববন্ধন ⁜ তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান ⁜ মতলবে জাল টাকা সহ স্বামী - স্থী গ্রেফতার ⁜ পিতাকে হত্যার দায়স্বীকার করে ছেলের জবানবন্দি ⁜ কুমিল্লা মহানগরী জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ⁜ গুণী শিক্ষক সংবর্ধনা পেয়ে তৃতীয় স্কেল চাইলেন অধ্যাপক কফিল উদ্দীন ⁜ ‘কিশোর গ্যাং-মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ # মাদক ও কিশোর গ্যাংকে শিক্ষার্থীদের লাল কার্ড ⁜ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।। ⁜ ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা ⁜ নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত ⁜ কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে কুবি প্রশাসনের মতবিনিময় ⁜ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শাস্তির দাবি ⁜ কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 25 Apr 2026, 10:03 PM

...
ইরাকের ইরানপন্থি নেতাকে ধরিয়ে দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের News Image

এফএনএস আনন্তর্জাতিক ডেস্ক:

ইরাকের ইরানপন্থী একটি গোষ্ঠীর নেতা হাশিম ফিনইয়ান রহিম আল-সারাজি ওরফে আবু ওয়ালা আল-ওয়ায়েলিকে গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য ১ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র| যুক্তরাষ্ট্র তাকে কাতাইব সাইয়্যিদ আল-শুহাদার (কেএসএস) মহাসচিব হিসেবে বর্ণনা করেছে| এই ইরাকি মিলিশিয়া গোষ্ঠীটি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সমর্থিত এবং আদর্শগতভাবে তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত| গত এক দশকে ইরাকি মিলিশিয়ারা মার্কিন সেনা ও কূটনীতিকদের বিরুদ্ধে বহু হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে| ইরানকে ঘিরে চলমান যুদ্ধে এসব গোষ্ঠী হামলা আরও বাড়িয়েছে| তাদের বিরুদ্ধে সৌদি আরবসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ১ হাজারের বেশি হামলার অভিযোগ রয়েছে| 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচির এক বিবৃতিতে বলা হয়েছে, কেএসএস ইরাকি বেসামরিক নাগরিকদের হত্যার পাশাপাশি ইরাক ও সিরিয়ায় মার্কিন কূটনৈতিক স্থাপনা ও কর্মীদের ওপর হামলার জন্য দায়ী| বিবৃতিতে আরও বলা হয়, ওয়ায়েলির বিষয়ে তথ্যদাতারা ‘পুনর্বাসন সুবিধা এবং আর্থিক পুরস্কার’ পাবেন| কাউন্টার এক্সট্রিমিজম প্রজেক্টের তথ্য অনুযায়ী, ওয়ায়েলি আগে ইয়েমেনের হুতি আন্দোলনের প্রতি সমর্থন দিয়ে বলেছিলেন, কেএসএস ওই গোষ্ঠীর একটি অংশ| ইরান পক্ষে কাজ করা এবং ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনার অভিযোগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ২০২৩ সালের ১৭ নভে¤^র ওয়ায়েলিকে ‘বিশেষভাবে চিহ্নিত ˆবশি^ক সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করে|

কে এই আবু ওয়ালা আল-ওয়ায়েলি

কেএসএস-এ যোগ দেয়ার আগে কাতাইব হিজবুল্লাহর সদস্য ছিলেন ওয়ায়েলি| কাতাইব হিজবুল্লাহ ইরাকে সক্রিয় এটি ‘মার্কিনবিরোধী’ শিয়া মিলিশিয়া গোষ্ঠী| তারা সিরিয়াতেও কার্যক্রম পরিচালনা করে| কাতাইব হিজবুল্লাহর সদস্য হিসেবে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ কারণে ওয়ায়েলিকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে কারাবন্দি করা হয়েছিল বলে জানা যায়| পরে ২০১০ সালে তিনি মুক্তি পান| ২০১০-এর দশকের শুরুতে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হলে কাতাইব হিজবুল্লাহর আবু হুসেইন ও আবু ফাদাক শাখার সদস্যরা মিলে কেএসএস গঠন করে| ওয়ায়েলিও তখন কেএসএস-এ যোগ দেন| গোষ্ঠীটির যোদ্ধারা ইরাকের নিরাপত্তা বাহিনীর অংশ পপুলার মোবিলাইজেশন কমিটির (পিএমসি) ১৪তম ব্রিগেডের অন্তর্ভুক্ত|




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান

আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...

চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...

শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...

কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...

নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।        ব্রাহ্মণবাড়িয়ার কসবা...

অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....

আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...

এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...

মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
➤ চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
➤ শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন
➤ কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক
➤ অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
➤ এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
➤ ব্রাহ্মণপাড়ার চারিপাড়া আইডিয়াল স্কুলে ১৮ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগে মানববন্ধন
➤ তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান
➤ মতলবে জাল টাকা সহ স্বামী - স্থী গ্রেফতার
➤ পিতাকে হত্যার দায়স্বীকার করে ছেলের জবানবন্দি
➤ কুমিল্লা মহানগরী জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ
➤ গুণী শিক্ষক সংবর্ধনা পেয়ে তৃতীয় স্কেল চাইলেন অধ্যাপক কফিল উদ্দীন
➤ ‘কিশোর গ্যাং-মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ # মাদক ও কিশোর গ্যাংকে শিক্ষার্থীদের লাল কার্ড
➤ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।।
➤ ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা
➤ নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
➤ কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে কুবি প্রশাসনের মতবিনিময়
➤ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শাস্তির দাবি
➤ কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir