...
শিরোনাম
বিয়ের শেষ করেই অনুশীলনে নামলেন রোনালদো ⁜ ফের মেসির পেনাল্টি মিস, বড় ব্যবধানে হারলো মায়ামি ⁜ পুরুষ প্রমাণিত হওয়ায় বহিষ্কৃত হলেন দুই নারী অ্যাথলেট ⁜ টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি হলো টাইগারদের ⁜ জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার কোটি রুপি ⁜ বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান ⁜ বিধ্বস্ত বিমানের ৩ পাইলটকে মুক্তির দাবি ইরানের ⁜ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সতর্কবার্তার পর কিয়েভে বিস্ফোরণের শব্দ : এএফপি ⁜ যে কারণে কলকাতার রাজপথে নামলেন জয়া ⁜ অভিনেত্রী রিধির আত্মহত্যা, গ্রেফতার হলেন প্রেমিক ⁜ সত্য সামনে আসবেই: সাদিয়া আয়মান ⁜ মহাকাব্যিক জয়ে ডারউইনে বাংলাদেশের ইতিহাস ⁜ অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও ⁜ লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম, ⁜ উদ্বোধন হলো ‌‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি ⁜ শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ⁜ গ্রিন-স্টার্কের ব‍্যাটে লিড নিল অস্ট্রেলিয়া ⁜ শরীরে জমছে মাইক্রোপ্লাস্টিক: কতটা বিপদে আমরা? ⁜ কাতারে ৩ ইরানি বৈমানিক আটক : দোহার স্পষ্ট অস্বীকার ⁜ পানি ছোড়ার অভিযোগে ঘর থেকে বের করে মারধর; ঘটনায় এলাকায় ক্ষোভ, তদন্তের দাবি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Apr 2026, 7:57 AM

...
শ্রমিক সংকটে ব্রাহ্মণপাড়ায় ভরসা কম্বাইন হারভেস্টার, কমছে সময় ও খরচ News Image

মো. আনোয়ারুল ইসলাম।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি শ্রমিকের সংকট মোকাবেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে আধুনিক কৃষিযন্ত্র কম্বাইন হারভেস্টার। ধান কাটা, মাড়াই, পরিষ্কার ও প্যাকেটজাতকরণের পুরো প্রক্রিয়া একসঙ্গে সম্পন্ন হওয়ায় কৃষকের সময় ও খরচ—দুই-ই সাশ্রয় হচ্ছে। ফলে কাঁচি ও কাস্তে নির্ভরতা কমিয়ে স্মার্ট প্রযুক্তির দিকে ঝুঁকছেন স্থানীয় কৃষকেরা।
প্রতি ইরি-বোরো মৌসুমে ধান কাটার উপযুক্ত সময়ে প্রায়ই শ্রমিক সংকট দেখা দেয়। বেশি মজুরি দিয়েও প্রয়োজনীয় শ্রমিক পাওয়া যায় না। এতে অনেক ক্ষেতের ধান জমিতেই ঝরে পড়ার আশঙ্কা তৈরি হয়। এই পরিস্থিতিতে কৃষকেরা এখন ভরসা রাখছেন কম্বাইন হারভেস্টার মেশিনের ওপর।
স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ মেশিনের মাধ্যমে প্রতি ঘণ্টায় প্রায় দেড় একর জমির ধান কাটা ও মাড়াই করা সম্ভব। মাত্র আধা ঘণ্টায় ৩৩ শতক জমির ধান কাটা যায় অনায়াসে। যেখানে প্রচলিত পদ্ধতিতে এক একর জমির ধান কাটতে খরচ হয় প্রায় ১৫ হাজার টাকা, সেখানে কম্বাইন হারভেস্টার ব্যবহারে তা নেমে আসে ৬ থেকে ৭ হাজার টাকায়। ফলে খরচ কমছে প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ।
কৃষকেরা জানান, এই প্রযুক্তি ব্যবহারে ৭০ থেকে ৮২ শতাংশ সময় সাশ্রয় হচ্ছে এবং শ্রমিকের প্রয়োজন কমছে প্রায় ৭৫ শতাংশ। মাটিতে সামান্য কাদা থাকলেও মেশিনটি ব্যবহার করা যায়। একই সঙ্গে কাটা ধানের খড় অক্ষত থাকে এবং ধান নষ্ট হওয়ার সম্ভাবনাও কমে।
তবে চাহিদা বাড়লেও মেশিনের দাম কৃষকদের জন্য এখনো একটি চ্যালেঞ্জ। বড় আকারের কম্বাইন হারভেস্টারের দাম প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা, আর মিনি কম্বাইন হারভেস্টারের দাম ১০ থেকে ১২ লাখ টাকার মধ্যে। ফলে অধিকাংশ কৃষক ভাড়ায় এসব মেশিন ব্যবহার করছেন।
সরকার কৃষি যন্ত্রপাতি ক্রয়ে ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভর্তুকি প্রদান করছে। এতে অনেক কৃষক রিপার ও মিনি কম্বাইন হারভেস্টার কিনতে আগ্রহী হচ্ছেন। তবে চাহিদা অনুযায়ী মেশিন সরবরাহ ও আর্থিক সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছেন কৃষকেরা।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন বলেন, প্রতি বোরো মৌসুমে শ্রমিক সংকট দেখা দেয়। অনেক শ্রমিক বেশি মজুরির আশায় অন্য জেলায় চলে যায়। তখন এই মেশিন ছাড়া কৃষকের উপায় থাকে না। কৃষি বিভাগ নিয়মিত ভর্তুকি মূল্যে হারভেস্টারসহ অন্যান্য কৃষিযন্ত্র সরবরাহ করে যাচ্ছে।
উপজেলার বড় ও মাঝারি পর্যায়ের অনেক কৃষক এখন নিজেরাই এসব মেশিন কেনার চেষ্টা করছেন। রিপারের পর এবার কম্বাইন হারভেস্টারও দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। কৃষি খাতে এই প্রযুক্তির বিস্তার কৃষকদের জন্য সময়োপযোগী ও লাভজনক সিদ্ধান্ত হিসেবে দেখা দিচ্ছে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বিয়ের শেষ করেই অনুশীলনে নামলেন রোনালদো
বিয়ের শেষ করেই অনুশীলনে নামলেন রোনালদো

নতুন মৌসুম শুরুর আগেই সুখবর পেল আল-নাসর| বিয়ের পর অনুশীলনে ফিরেছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো...

ফের মেসির পেনাল্টি মিস, বড় ব্যবধানে হারলো মায়ামি
ফের মেসির পেনাল্টি মিস, বড় ব্যবধানে হারলো মায়ামি

বাবার মৃত্যুর শোক কাটিয়ে ইন্টার মায়ামির আগের ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি| সেদিন খেলেছেন বদলি ফুটবলার...

পুরুষ প্রমাণিত হওয়ায় বহিষ্কৃত হলেন দুই নারী অ্যাথলেট
পুরুষ প্রমাণিত হওয়ায় বহিষ্কৃত হলেন দুই নারী অ্যাথলেট

ঘরোয়া অ্যাথলেটিকসে নারী বিভাগে অংশ নিয়ে জান্নাত বেগম জ্যাভলিন থ্রো ও ডিসকাস থ্রো ইভেন্টে ২টি নতুন জা...

টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি হলো টাইগারদের
টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি হলো টাইগারদের

ডারউইনে কল্পনাতীত জয় পেল বাংলাদেশ| ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ভেন্যুতে টেস্ট শুরু করেছিল, সে...

জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার কোটি রুপি
জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার ক...

এফএনএস বিদেশ : জার্মানির কাছ থেকে ৬টি অ্যাডভান্সড কনভেনশনাল সাবমেরিন ক্রয় করতে যাচ্ছে ভারত| এ জন্য প...

বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর ক...

এফএনএস বিদেশ : ইরানে গত জানুয়ারি মাসে সরকার বিরোধী বিক্ষোভের সময় গাড়ি দিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে চাপা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বিয়ের শেষ করেই অনুশীলনে নামলেন রোনালদো
➤ ফের মেসির পেনাল্টি মিস, বড় ব্যবধানে হারলো মায়ামি
➤ পুরুষ প্রমাণিত হওয়ায় বহিষ্কৃত হলেন দুই নারী অ্যাথলেট
➤ টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি হলো টাইগারদের
➤ জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার কোটি রুপি
➤ বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
➤ বিধ্বস্ত বিমানের ৩ পাইলটকে মুক্তির দাবি ইরানের
➤ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সতর্কবার্তার পর কিয়েভে বিস্ফোরণের শব্দ : এএফপি
➤ যে কারণে কলকাতার রাজপথে নামলেন জয়া
➤ অভিনেত্রী রিধির আত্মহত্যা, গ্রেফতার হলেন প্রেমিক
➤ সত্য সামনে আসবেই: সাদিয়া আয়মান
➤ মহাকাব্যিক জয়ে ডারউইনে বাংলাদেশের ইতিহাস
➤ অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও
➤ লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম,
➤ উদ্বোধন হলো ‌‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি
➤ শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
➤ গ্রিন-স্টার্কের ব‍্যাটে লিড নিল অস্ট্রেলিয়া
➤ শরীরে জমছে মাইক্রোপ্লাস্টিক: কতটা বিপদে আমরা?
➤ কাতারে ৩ ইরানি বৈমানিক আটক : দোহার স্পষ্ট অস্বীকার
➤ পানি ছোড়ার অভিযোগে ঘর থেকে বের করে মারধর; ঘটনায় এলাকায় ক্ষোভ, তদন্তের দাবি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir