প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 16 Aug 2026, 8:33 AM
শরীরে জমছে মাইক্রোপ্লাস্টিক: কতটা বিপদে আমরা?
নদ-নদীর মাছ কিংবা টুথপেস্ট—নানা মাধ্যমে খাদ্যচক্রে ঢুকে পড়া মাইক্রোপ্লাস্টিক মানবদেহের জন্য কতটা বিপজ্জনক, সেই জিজ্ঞাসা ক্রমে জোরালো হচ্ছে।প্লাস্টিকের এ ক্ষুদ্র কণা শরীরে ঢুকলেই কি বিপদ ডেকে আনতে পারে; কিংবা কতটুকু প্রবেশ করলে ক্ষতি হয়, আর কতটুকুতে ক্ষতি হয় না— এমন নানা প্রশ্ন আছে মানুষের।গবেষকরা বলছেন, খাদ্যচক্রের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক শরীরে ঢুকে পড়লেই যে তা বিপদ ঘটাবে, সেটা এখনও নিশ্চিত নয়। তবে শরীরে এর পরিমাণ বেড়ে গেলে যে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হবে, সেটা অনেকটা নিশ্চিত হওয়া গেছে।
সম্প্রতি বেসরকারি সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) দাবি করেছে, দেশে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে তারা ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক পেয়েছে।
তিন বছরের গবেষণা শেষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের একদল গবেষক বলেছে, সাগর ও নদ-নদী মিলিয়ে তারা ১৩ ধরনের মাছে মাইক্রোপ্লাস্টিক পেয়েছে।
এসব গবেষণার মানে দাঁড়াচ্ছে, প্লাস্টিকের এসব ক্ষুদ্র কণা মানবদেহে প্রবেশ করছে। মানবদেহে এসব প্লাস্টিক কণা কী কী বিপদ ঘটাচ্ছে, সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তর গবেষণা হয়নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে বসছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টের ঠিক এক বছর...
লজ্জাজনক হারের পর নাইটক্লাব বিতর্কে জড়ালেন জাতীয় দলের দুই ফু...
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারের পর বাংলাদেশ জাতীয় দলের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রকে...
পাকিস্তানের সাথে জয় পেলো অনূর্ধ্ব-১৯ নারী দল
ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতেই জয়োল্লাস করল বাংলাদেশের মেয়েরা। সিরি...
একাধিক নিয়মে পরিবর্তন আনলো আইসিসি
আন্তর্জাতিক ক্রিকেটের একাধিক নিয়মে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সময় নষ্টের...
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে ৪ সদস্যের নতুন নভোচারী দ...
এফএনএস বিদেশ: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছে চার সদস্যের একটি নতুন দল। গত বৃহস্পতি তার...
সৌদির মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে...
এফএনএস বিদেশ: সৌদি আরবের মদিনায় তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে প...