প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Apr 2026, 12:13 PM
পাকা ধানে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব
আবুল কালাম আজাদ
বোরো ধান ঘরে তোলার সময় বৈশাখী ঝড়বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে ফসলের ক্ষেত। ডুবে গেছে ধান। একদিকে উৎপাদন খরচ আগের তুলনায় বেড়েছে। তার ওপর পাকা ধান ভিজে কোয়ালিটি নষ্ট হওয়ায় ধানের দাম পাওয়া যাবে না। কৃষকের আশঙ্কা, পাওয়া যাবে না বীজের ধানও। কৃষি কর্মকর্তা কৃষকের সঙ্গে একমত পোষণ করে জানান, আবহাওয়া দেখে ধান কেটে ঘরে তুলতে পরামর্শ দেয়া হয়েছে।
গত কয়েকদিন ধরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মাঠে মাঠে কৃষকদের ধান কাটা, মাড়াই ঝাড়াই শেষে ধান ঘরে তোলা ও চাল তৈরি করার জন্য সিদ্ধ করা ও শুকানোর মহোৎসব চলছে। এ বছর মনোহরগঞ্জ উপজেলার গতবছরের তুলনায় এ বছর ইরি বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক বইছে।
কিন্তু গত দুদিনের আকস্মিক বৈশাখী ঝড়বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে ফসলের ক্ষেত। পানিতে ডুবে গেছে জমির ফসল। ভেঙে পড়ায় ধানের শীষ পানিতে ডুবে গেছে।
কৃষকরা জানান, একদিকে আগের তুলনায় উৎপাদন খরচ বেড়েছে। ঋণের বোঝা মাথায় নিয়ে ফসল ঘরে তোলার অপেক্ষায় ছিলেন তারা। কিন্তু গত ২ দিনের কালবৈশাখী ঝড়-বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে ভালো থাকার স্বপ্ন হাতছাড়া হয়ে গেল।
পাকা ধান ভিজে কোয়ালিটি নষ্ট হওয়ায় ধানের দাম পাওয়া নিয়ে শঙ্কা করছেন কৃষকরা। ফলে ঋণের চাপ এবং বছরের খাবার ও অর্থের জোগান নিয়ে কৃষকের কপালে চিন্তার ভাজ।
কৃষকের সঙ্গে একমত পোষণ করেই উপজেলা কৃষি অফিসার গোলাম সরওয়ার তুষার বলেন, ‘ধান নষ্টের হাত থেকে বাঁচাতে আবহাওয়া দেখে ধান কেটে ঘরে তুলতে পরামর্শ দেয়া হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শ...
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরীক্ষায় ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকা...
বুড়িচংয়ে অতিথি পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার কিশোরনগর গ্রামে পরিযায়ী (অতিথি) পাখির আবাসস্থল সংরক্ষণে উদ্য...
কুমিল্লার ৪২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্য...
জাহিদ পাটোয়ারী, কুমিল্লাকুমিল্লার প্রায় অর্ধেক সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে স্থায়ী প্রধান শিক্ষক ছা...
দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, মানুষের আস্থার প্রতীক সদর উপজেল...
আয়েশা আক্তারদালালের পরিবর্তে সরাসরি কর্মকর্তার কাছে সেবা পাচ্ছেন মানুষ, ভূমি অফিসে ফিরেছে সাধারণ মান...
কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদার...
আয়েশা আক্তারকৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ...
১২০ বয়সেও কারো মৃত্যু সংবাদ এলে কবর খুঁড়তে চলে যান তারু মিয়া
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি বয়সের ভারে ন্যুয়ে পড়লে কি হবে, এখনো ১২...