প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Apr 2026, 12:14 PM
তিতাসে ˆবরী আবহাওয়ার কবলে বোরো ধান কাটা ও মাড়াই নিয়ে বিপাকে কৃষক
নাজমুল করিম ফারুক :
কুমিল্লার তিতাসে বৈরী আবহাওয়ার কারণে বোরো ধান কাটা ও মাড়াই নিয়ে
বিপাকে পড়েছে কৃষক| গত তিন দিন যাবৎ তিতাসের ˆবরী আবহাওয়া বিরাজ করায়
উপজেলার ৭৫ শতাংশ বোরা ধান চাষী এ বিপাকে পড়েছে| বিশেষ করে শ্রমিক সংকট
মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে|
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার তিতাসের ২৭টি ব্লকে ৬ হাজার ৭৩৫
হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে| যার লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ৮০০ হেক্টর| লক্ষ্যমাত্রার
চেয়ে ৬৫ হেক্টর জমিতে আবাদ কম হয়েছে| পুরাতন ব্রি ধান-২৯, ব্রি ধান-৮৯ ও ব্রি
ধান-৯২সহ অন্যান্য জাতের পাশাপাশি এবার জিংক সমৃদ্ধ ব্রি ধান-১০২, খরা সহজনশীল
ব্রি ধান-১০০ এবং সুগন্ধিময় ব্রি ধান-১০১, ব্রি ধান-১০৪ ও ব্রি ধান-১০৮ চাষ করা
হয়েছে| গত এক সপ্তাহ যাবৎ সকল জাতের ধানগুলো কর্তন করা হচ্ছে| তবে গত
তিনদিন যাবৎ ˆবরী আবহাওয়া বিরাজ করায় ধান কাটা শ্রমিকের সংকট, নিম্নাঞ্চাল
প্লাবিত হওয়াসহ সিদ্ধ ধান শুকানো নিয়ে কৃষকরা বিপাকে পড়েছে|
উপজেলার কড়িকান্দি ব্লকের বিরামকান্দি গ্রামের মো. মহিউদ্দিন ভূঁইয়া মাহিদ
জানান, এবার আমি ৪০ শতক জমিতে বোরো আবাদ করেছিলাম| কাটা ও মাড়াই শেষ
করে রবিবার সারাদিন-রাত প্রায় ৩২ মন ধান সিদ্ধ করেছি| সিদ্ধ করা অবস্থায় আকাশ
খারাপ হয়ে পড়ে আছে| ঘরের দুটি কক্ষে সিদ্ধ ধানগুলো রাখা হয়েছে| এগুলো নিয়ে খুব
দুঃচিন্তায় আছি|
কালাইগোবিন্দপুর ব্লকের ঐচারচর গ্রামের কৃষক মো. সাত্তার জানান, গত দুইদিন
যাবৎ এলাকার অনেকে ধান কাটার জন্য শ্রমিক পাচ্ছে না| গাজীপুর বাস স্টেশনে
সকালে শ্রমিকের হাটে এখন কোন শ্রমিক পাওয়া যাচ্ছে না| পাকা ধান নিয়ে
অনেক কৃষক বিপাকে আছে|
বৈদ্যারকান্দি ব্লকের রামভদ্রা গ্রামের কৃষক মো. শামসুল হক জানান, এবার আমি
ব্রি ধান-১০৪সহ ৩ বিঘা জমিতে বোরো আবাদ করেছি| এরমধ্যে মাত্র ৫ শতক জমির
ধান কাটা হয়েছে| জমির ৭০ শতাংশ ধান পাকা অবস্থায় বিরাজ করছে| ˆবরী আবহাওয়ার
কারণে শ্রমিক সংকট হওয়ায় ধান কাটতে পারছি না| তবে জমির যে অংশটুকু বেশী
পেকে গিয়ে নুয়ে পড়েছে সেগুলো পরিবারের সদস্যরা মিলে ˆবরী আবহাওয়ার মধ্যেই
কেটে স্তপ করছি|
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. কাউছার আহমেদ জানান, ˆবরী আবহাওয়ার কারণে
নানাহ সংকট সৃষ্টি হয়েছে| তবে এই মুহুর্তে নুয়ে পড়া ও প্লাবিত হওয়া পাকা ধান
কেটে ফেলতে হবে| বর্তমানে বেশীর ভাগ এলাকায় বোরো ধানের ৭০ শতাংশ পাকা
অবস্থায় আছে| আগামী দুই-তিন দিন পর উক্ত ধানগুলো কাটার উপযুক্ত হবে|
উপজেলা কৃষি অফিসার মো. সাখাওয়াত হোসেন বলেন, ইতিমধ্যে উপজেলার ২৫
শতাংশ পাকা ধান কাটা হয়ে গেছে| তবে বিশাল এলাকার ৭০ শতাংশ ধান জমিতে
পাকা অবস্থায় আছে| সেটি ৮০ শতাংশে উন্নীত হলে কেটে ফেলার পরামর্শ দেওয়া
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শ...
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরীক্ষায় ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকা...
বুড়িচংয়ে অতিথি পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার কিশোরনগর গ্রামে পরিযায়ী (অতিথি) পাখির আবাসস্থল সংরক্ষণে উদ্য...
কুমিল্লার ৪২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্য...
জাহিদ পাটোয়ারী, কুমিল্লাকুমিল্লার প্রায় অর্ধেক সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে স্থায়ী প্রধান শিক্ষক ছা...
দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, মানুষের আস্থার প্রতীক সদর উপজেল...
আয়েশা আক্তারদালালের পরিবর্তে সরাসরি কর্মকর্তার কাছে সেবা পাচ্ছেন মানুষ, ভূমি অফিসে ফিরেছে সাধারণ মান...
কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদার...
আয়েশা আক্তারকৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ...
১২০ বয়সেও কারো মৃত্যু সংবাদ এলে কবর খুঁড়তে চলে যান তারু মিয়া
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি বয়সের ভারে ন্যুয়ে পড়লে কি হবে, এখনো ১২...