প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Apr 2026, 12:16 PM
বেকারত্বের হার কমানোর জন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই-জেলা প্রশাসক
আবুল কালাম আজাদ
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মান উন্নয়নে করণীয় কর্মপন্থা নির্ধারণে ‘প্রতিষ্ঠান ও শিল্প কারখানার করণীয়’ শীর্ষক এক কর্মশালা কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার (২৮ এপ্রিল) অঝঝঊঞ প্রকল্পের অর্থায়নে ও বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান|
বক্তব্যের শুরুতে তিনি বলেন, "ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুফল ঘরে তুলতে হলে কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই| কারিগরি শিক্ষাকে জনপ্রিয় করতে হলে এর গুণগত মান বৃদ্ধিতে সচেষ্ট হতে হবে| এ কাজের সাথে সরাসরি সম্পৃক্ত আমাদের সম্মানিত শিক্ষকগণ; তাঁদের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে|"
তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশে শিক্ষার হার বৃদ্ধি পেলেও প্রায় সমতালে বেকারত্বের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে| এই বেকারত্বের হার কমানোর কার্যকর সমাধান হলো কারিগরি শিক্ষা| কারণ, কারিগরি শিক্ষার মাধ্যমেই দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে| সেই সাথে তিনি সকলকে মনে করিয়ে দেন যে, আগামীর বিশ্ব হবে মূলত কারিগরি ও প্রযুক্তিনির্ভর|
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) আব্দুল্লাহ আল মামুন|
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মোবারক হোসেন,কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ কাজী মাহবুব হাছান, কুমিল্লা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহীনুর ইসলাম প্রমুখ|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...