প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Apr 2026, 12:15 PM
কসবায় কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড
নেপাল চন্দ্র সাহা, কসবা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা জুড়ে বয়ে যাওয়া আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে শুরু হওয়া এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বসতবাড়ি, বিদ্যুৎ ব্যবস্থা এবং কৃষিজমি। সবচেয়ে আলোচিত ঘটনা—একটি বড় মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সহ শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা সহ গৃহ নির্মাণ সামগ্রি গাছা পালা বিদুৎ খুটি ভেঙে পড়ে , যার ফলে যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর বাসস্ট্যান্ড এলাকায় একটি মোবাইল ফোন নেটওয়ার্ক টাওয়ার ঝড়ের তীব্রতায় দুমড়ে-মুচড়ে মুহূর্তেই পাশের একটি পুকুরে ভেঙে পড়ে। স্থানীয়দের ভাষ্যমতে, সকাল থেকেই আকাশ অস্বাভাবিকভাবে অন্ধকার হয়ে আসে এবং অল্প সময়ের মধ্যেই ঝড় শুরু হয়। দমকা হাওয়ার প্রচণ্ড আঘাতে টাওয়ারটি মাটিতে টিকতে পারেনি। মোবাইল কোম্পানির দু-জন সংশ্লিষ্টরা কর্মকর্তা জানিয়েছেন, এটি একটি ‘মাদার টাওয়ার’—যার মাধ্যমে আশপাশের প্রায় ১০টি টাওয়ার সংযুক্ত ছিল। ফলে এই টাওয়ার ধসে পড়ায় পুরো এলাকায় মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত পুনঃস্থাপনের জন্য ইতোমধ্যে প্রযুক্তিগত দল ঘটনাস্থলে পৌঁছেছে। ঝড়ের আঘাতে কসবা উপজেলার বিভিন্ন এলাকায় অসংখ্য ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় উপজেলার অন্তত ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে ৭ ঘন্টা পর বিদ্যুৎ এসেছে। কায়েমপুর ইউনিয়নের মঈনপুর, মঈনপুর, সৈয়দাবাদ, রাউৎহাট গোপীনাথপুর চারগাছ সহ বেশ কয়েকটি স্থান বৈদ্যুতিক খুঁটি ও তার ভেঙে ছিড়ে পড়ে সড়ক অবরুদ্ধ করে, যদিও পরে তা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এদিকে, ঝড়ের সবচেয়ে নীরব কিন্তু গভীর আঘাত লেগেছে কৃষিখাতে। পাকা বোরো ধানক্ষেত ঝড়ে মাটিতে লুটিয়ে পড়েছে, অনেক ক্ষেতেই ধান কাটা সম্ভব না হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কৃষকদের চোখে এখন হতাশা—এক মৌসুমের পরিশ্রম মুহূর্তেই ধ্বংস হয়ে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম জানান, ক্ষয়ক্ষতির খবর পাওয়ার পর থেকেই স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ মাঠে কাজ করছে। ভেঙে পড়া গাছ, বিদ্যুতের তার অপসারণ এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের একটি অংশও একটা শিক্ষাপ্রতিষ্ঠান সহ গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলা শিক্ষা অফিসার সহ তিনি সরজমিনে ক্ষয়ক্ষতির পরিমান পরিদর্শন করেন বলে তিনি জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...