প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Apr 2026, 12:26 PM
সদর দক্ষিণে দুই দিন ধরে বিদ্যুৎহীন দশ গ্রামের মানুষ,
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সদর দক্ষিণে কালবৈশাখী ঝড় ও মুষলধার বৃষ্টিতে পল্লী বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় উপজেলার দশ গ্রামের মানুষ গত দুইদিন যাবত বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে শিশু, বৃদ্ধসহ এসএসসি পরীক্ষার্থীরা। টানা দুই দিন বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রাখা মাছ, মাংস ও অন্যান্য কাঁচামাল (সবজি) নষ্ট হচ্ছে। ফোনে চার্জ না থাকায় প্রবাসী ও আপনজনদের সাথে
যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এমনকি গ্রামের মসজিদ গুলোতেও ওজুর পানি না থাকায় মুসল্লিদের ইবাদতেও সমস্যা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। একদিনের ব্যবধানে অনেক স্থানে বিদ্যুৎ আসলেও ২৮ এপ্রিল দুপুর পর্যন্ত উপজেলার আলমপুর, টঙ্গীরপাড়, দিঘলগাঁও, চাষাপাড়া, তুলাতলী, শ্রীকামতা, দূর্গাপুর, দুর্লবপুরসহ আশপাশের দশ গ্রামে এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
স্থানীয়রা বিদ্যুৎ সংযোগের জন্য কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ কার্যালয়ে বারবার অভিযোগ জানিয়েও কোনো সমাধান পায়নি। এতে ক্ষোভে ফুসে উঠছে ভুক্তভোগী এলাকাবাসী। এছাড়াও পিডিবির আওতাধীন কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায়ও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে ইন্টারনেট সেবাও ব্যাহত হচ্ছে।
চৌয়ারা ইউনিয়নের টঙ্গীরপাড় গ্রামের বাসিন্দা শাহআলম বলেন, বিদ্যুৎ না থাকায় অনেকের মুঠোফোন বন্ধ হয়ে গেছে। ফ্রিজে রাখা মাছ, মাংস ও অন্যান্য কাঁচামাল (সবজি) নষ্ট হচ্ছে।
বিদ্যুৎ ছাড়া মানুষ তো এখন আর এক সেকেন্ড চলতে পারে না। ফ্রিজ বন্ধ, ফ্যান ঘোরে না, অসহনীয় গরম। এমন অবস্থায় দুই দিন ধরে বিদ্যুৎ নেই। রাতে ঘুমাতে পারি না। এত বড় ঝড় গেল, আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করব যে মোবাইলেও কল যায় না।
টিভি নেই, ইন্টারনেটও নেই। আমরা একেবারে অন্ধকারে আছি। জীবন এত দুর্বিষহ যে ভাষায় প্রকাশ করতে পারব না।
আসবে আসবে বলে পল্লী বিদ্যুৎ এর লোকজনও আসে না।
আলমপুর গ্রামের ফাতেমা জানায় , সাবমারসিবল পাম্প দিয়ে পানি তুলতে না পারায় পুকুর থেকে পানি এনে কাজ করতে হচ্ছে। অনেকেই দূরের টিউবওয়েল থেকে কলস দিয়ে পানি নিয়ে এসে রান্না করতে হচ্ছে। চরম ভোগান্তিতে রয়েছি।
সমস্যা সমাধানে দ্রত ব্যবস্থা নেওয়ার জন্য পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দাবি জানাচ্ছি।
বারপাড়া ইউনিয়নের তুলাতলী গ্রামের ইকবাল মজুমদার বলেন, গত দুই দিন পল্লী বিদ্যুৎ অফিসের যেই গাফিলতি দেখেছি। অতীতে কখনো টানা এতক্ষণ বিদ্যুৎ বন্ধ রাখতে দেখিনি। আইপিএস যতক্ষণ ছিল কিছুটা ভালো ছিলাম। এখন আইপিএসও চার্জ শেষ। এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী দীলিপ চন্দ্র চৌধুরী জানান, কালবৈশাখীর তান্ডবে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইনের ৪৬টি বিদ্যুতের খুঁটি ভাঙা সহ প্রায় ছয় শত স্পটে লাইনে গাছ পড়ে তার ছিড়ে গেছে। পল্লী বিদ্যুতের কর্মী বাহিনী নিরলস পরিশ্রম করে প্রায় গ্রাহকের বিদ্যুৎ সচল করেছে। বাকি স্থানগুলোতেও পল্লী বিদ্যুতের কর্মীরা কাজ করছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আফগানিস্ত...
রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা
পিছিয়ে পড়ার ধাক্কা সামলে কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়াল বার্সেলোনা। দলকে সামনে থেকে পথ দেখালেন অধি...
আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ
প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে অংশ নিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল...
অধিনায়কত্ব হারানো নিয়ে যা বললেন রশিদ খান
রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা সাফল্য পেয়েছিল। ২০২৪ বিশ্বকাপে নিউজিল...
এশিয়ান গেমস ভারতের কাছে আরেকটি লজ্জাজনক হার নারীদের
নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ব্যাট হাতে তাণ্ডব চালাল ভারতের নারী দল। এশিয়ান গেমসের সেমিফাইনালে বাং...
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: প...
এফএনএস বিদেশ : ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ইতোমধ্যে ৪ হাজার ৫১০ কোটি ডলার ছাড়িয়ে গে...