...
শিরোনাম
নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন ⁜ অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম ⁜ ‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্রত্যক্ষদর্শী ⁜ ‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব চাই’-এমপিকে অপ্রতিমের মা ড. নাহিদা ⁜ অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আমি লজ্জিত মনিরুল হক চৌধুরী এমপি ⁜ কুমিল্লায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন আটক, একজনের স্বীকারোক্তি ⁜ কুমিল্লায় ব্যস্ত সময় কাটালেন এমপি মনিরুল হক চৌধুরী ⁜ অপ্রতিমের শোকসন্তপ্ত পরিবারের পাশে ইউসুফ মোল্লা টিপু ও কায়সার ⁜ শিশু অপ্রতিম হত্যার তীব্র নিন্দা ও আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবি এমপি ডা. তাহেরের ⁜ কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর ⁜ কুমিল্লায় বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন ⁜ কুমিল্লা মহানগরী জামায়াতের সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৬ ⁜ মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫জন ⁜ বুড়িচংয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় সরকারের জনপ্রতিনিধি সমাবেশ ⁜ আদালতের রায় অমান্য করে ব্রাহ্মণপাড়ায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটেরের অভিযোগ এলাকাবাসীর মানববন্ধন ⁜ ব্রাহ্মণপাড়ায় জাসাসের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ⁜ হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ⁜ আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার গলফার আফশান আনিস ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Apr 2026, 1:02 PM

...
বৃষ্টির পানিতে সয়লাব নগরী News Image

অশোক বড়ুয়া

কুমিল্লায় কালবৈশাখীর ঝড় ও বৃষ্টিতে নগরীর প্রায় সব এলাকা পানিতে সয়লাব হয়ে পড়েছে| কালবৈশাখী ঝড় ও ভারি বৃষ্টিপাতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে| পাশাপাশি টানা বর্ষণে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে তলিয়ে গেছে| এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী| সকালে আকস্মিক ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতে আদালত এলাকা, মগবাড়ি, চৌমুহনী, স্টেডিয়াম সড়ক, রেসকোর্স, মহিলা কলেজ রোড, বাগিচাগাঁও, চকবাজার, ছাতিপট্টি সড়ক, ঠাকুরপাড়া, শিক্ষা বোর্ড সড়ক, বাগিচাগাঁও, টমসনব্রীজ সড়ক, চর্থা, কালিয়াজুড়ি সহ বিভিন্ন সড়কে হাঁটুসমান পানি জমে যায়| এতে যানবাহন চলাচল ও সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়| এসএসসি ও সমমানের পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের ভোগান্তি আরও বেড়ে যায়| পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে অধিকাংশ শিক্ষার্থীকে হাঁটু পানিতে ভিজেই চলাচল করতে হয়েছে|

এমনি কুমিল্লার ঈশ্বর পাঠশালা স্কুল কেন্দ্রে পরীক্ষা শেষে ছেলেকে নিয়ে বাসায় ফেরার পথে অভিভাবক হারুন মিয়া বলেন, পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট পরেই বিদ্যুৎ চলে যায়| এরপর মোমবাতি ও চার্জার লাইট দিয়ে ভেতরে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়| কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রে পানি প্রবেশ করে| স্কুলের পুরাতন ভবনে যেসব শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে তাদেরকে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে লিখতে হয়েছে| ভোগান্তি চরমে| সত্যি সন্তানরা অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছে|

নগরীর সালাউদ্দিন মোড় এলাকার ব্যবসায়ী সিরাজ মিয়া বলেন, বৃষ্টির সময় দোকানে পানি ঢুকে সব ভিজে গেছে| সিটি করপোরেশন কর্তৃপক্ষের উচিত দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা এবং ভবিষ্যতে যেন বৃষ্টির পানি জমে জনদুর্ভোগ ˆতরি না হয় সে উদ্যোগ গ্রহণ করা|

টানা বর্ষণের কারণে নগরীর বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিষ্কাশনে সিটি করপোরেশনের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে| প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর নির্দেশে সিটি করপোরেশনের কর্মীরা দ্রুত বিভিন্ন এলাকায় গিয়ে ড্রেন ও খালের মুখগুলো পরিচ্ছন্ন করে দ্রুত পানি সরে যাওয়ার ব্যবস্থা করেন| তবে বিকাল পর্যন্ত নিচু এলাকাগুলোতে পানি জমে থাকতে দেখা গেছে|

কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে| আবহাওয়ার এ পরিস্থিতি আরো কয়েকদিন চলমান থাকতে পারে|




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

এফএনএস বিদেশ : উত্তর কোরিয়া সমুদ্রে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে জাপান ও...

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা

এফএনএস বিদেশ : মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে গিয়েছিলেন দখলদার ইসরায়েলের প্র...

নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ
নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ

মাহফুজ নান্টুমায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের অপ্রতিম। এরপর আর বাড়ি ফের...

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন

কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহর...

অপ্রতিমের হত্যাকারীকে   গ্রেপ্তারে ১২ ঘণ্টার   আলটিমেটাম
অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম

কুবি প্রতিনিধিকুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়...

‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের   লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্রত্যক্ষদর্শী
‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্...

কুবি প্রতিনিধিকুমিল্লায় নিখোঁজ কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধারের সময় তার শরীরে একটি শেয়াল কামড়াচ্ছিল ব...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ
➤ অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন
➤ অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম
➤ ‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্রত্যক্ষদর্শী
➤ ‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব চাই’-এমপিকে অপ্রতিমের মা ড. নাহিদা
➤ অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আমি লজ্জিত মনিরুল হক চৌধুরী এমপি
➤ কুমিল্লায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন আটক, একজনের স্বীকারোক্তি
➤ কুমিল্লায় ব্যস্ত সময় কাটালেন এমপি মনিরুল হক চৌধুরী
➤ অপ্রতিমের শোকসন্তপ্ত পরিবারের পাশে ইউসুফ মোল্লা টিপু ও কায়সার
➤ শিশু অপ্রতিম হত্যার তীব্র নিন্দা ও আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবি এমপি ডা. তাহেরের
➤ কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর
➤ কুমিল্লায় বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন
➤ কুমিল্লা মহানগরী জামায়াতের সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৬
➤ মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫জন
➤ বুড়িচংয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় সরকারের জনপ্রতিনিধি সমাবেশ
➤ আদালতের রায় অমান্য করে ব্রাহ্মণপাড়ায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটেরের অভিযোগ এলাকাবাসীর মানববন্ধন
➤ ব্রাহ্মণপাড়ায় জাসাসের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা
➤ হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
➤ আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার গলফার আফশান আনিস
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir