প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Apr 2026, 8:36 AM
কুমিল্লা বন্ধুসভার সাহিত্য প্রকাশনা ধর্মসাগরের প্রকাশনা উৎসব
নিজস্ব প্রতিবেদক
প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার সৃজনশীল সাহিত্য প্রকাশনা ধর্মসাগর এর প্রকাশনা উৎসব কুমিল্লা বন্ধুসভার সাবেক সভাপতি ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে কলেজ
অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়| প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মো: শামছুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ^বিদ্যালয়ের সাবেক ডিন ও বাংলা বিভাগের প্রফেসর ড. জি এম মনিরুজ্জামান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি শাহ মো: আলমগীর খান, প্রথম আলো কুমিল্লার প্রতিনিধি আবদুর রহমান, আসলাম খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: ফেরদৌসী আক্তার| অনুষ্ঠানে প্রফেসর মো: শামছুল আলম বলেন, প্রকাশনা উৎসব শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; এটি আমাদের সৃজনশীলতা, চিন্তা-চেতনা এবং সাংস্কৃতিক চর্চার এক উজ্জ্বল মিলনমেলা| একটি বই শুধু কাগজে ছাপা কিছু শব্দের সমষ্টি নয়; এটি একটি সময়ের প্রতিচ্ছবি, একটি সমাজের অভিজ্ঞতা, একটি প্রজন্মের কণ্ঠ¯^র| প্রফেসর ড. জি এম মনিরুজ্জামান বলেন, বন্ধুসভা দীর্ঘদিন ধরে যে
কাজটি করে আসছে—তরুণদের চিন্তাশক্তিকে জাগ্রত করা, লেখালেখির প্রতি আগ্রহ ˆতরি করা, এবং সমাজমনস্ক সাহিত্যচর্চাকে এগিয়ে নেওয়া—তা সত্যিই প্রশংসনীয়| আজকের এই প্রকাশনা তারই এক গুরুত্বপূর্ণ মাইলফলক| | অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, সাহিত্য ও বই মানুষের মনকে প্রসারিত করে, সহমর্মিতা শেখায়, এবং সত্য ও সৌন্দর্যের সন্ধান দেয়| কুমিল্লা বন্ধু সভার সাধারন সম্পাদক হানিফ মোছাব্বীরের পরিচালনায় কর্মশালায় ¯^াগত বক্তব্য রাখেন- কুমিল্লা বন্ধু সভার সভাপতি প্রশান্ত
কর্মকার| এসময় উপস্থিত ছিলেন প্রথম আলো কুমিল্লার আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা জুয়েল, কুমিল্লা আইডিয়াল কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন, কুমিল্লা বন্ধুসভার
সহ সভাপতি ও বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক তাসনিম তাবাসসুমসহ কুমিল্লা বন্ধুসভার সদস্যরা| প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার সৃজনশীল সাহিত্য প্রকাশনা
ধর্মসাগর প্রকাশনাটি প্রথম আলো ফটোসাংবাদিক প্রয়াত এম সাদেক নামে উৎর্সগ করা হয়|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শ...
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরীক্ষায় ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকা...
বুড়িচংয়ে অতিথি পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার কিশোরনগর গ্রামে পরিযায়ী (অতিথি) পাখির আবাসস্থল সংরক্ষণে উদ্য...
কুমিল্লার ৪২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্য...
জাহিদ পাটোয়ারী, কুমিল্লাকুমিল্লার প্রায় অর্ধেক সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে স্থায়ী প্রধান শিক্ষক ছা...
দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, মানুষের আস্থার প্রতীক সদর উপজেল...
আয়েশা আক্তারদালালের পরিবর্তে সরাসরি কর্মকর্তার কাছে সেবা পাচ্ছেন মানুষ, ভূমি অফিসে ফিরেছে সাধারণ মান...
কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদার...
আয়েশা আক্তারকৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ...
১২০ বয়সেও কারো মৃত্যু সংবাদ এলে কবর খুঁড়তে চলে যান তারু মিয়া
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি বয়সের ভারে ন্যুয়ে পড়লে কি হবে, এখনো ১২...