প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Apr 2026, 8:42 AM
ব্রাহ্মণপাড়ায় দরজায় কাফনের কাপড় রেখে দম্পতিকে হত্যার হুমকি
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া এলাকায় এক পরিবারের ঘরের সামনে ‘কাফনের কাপড়’ ও হুমকিমূলক চিরকুট রেখে যাওয়ার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের আবুল হাসেমের বাড়িতে বসবাসকারী আরিফুল ইসলাম রিফাতের স্ত্রী সানিয়াতুল কোবরা (২০) গত মঙ্গলবার (২৮ এপ্রিল) থানায় অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৫ এপ্রিল ‘ভদ্র ছেলে’ নামের একটি ফেইক ফেসবুক আইডি থেকে তার মেসেঞ্জারে গোসলের একটি ভিডিও পাঠানো হয়। পরে কয়েক দফায় তাদের বাড়ির জানালা দিয়ে হুমকিমূলক চিরকুট ছুড়ে দেওয়া হয়।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তাদের ঘরের দরজার সামনে একটি কাফনের কাপড় ও একটি চিরকুট রেখে যায়। চিরকুটে তাকে ও তার স্বামীকে হত্যার হুমকি দেওয়া হয়। সেখানে লেখা ছিল, “তুই কি ভাবছিস তুই পুলিশের কাছে গেলে আমি ভয় পাব। আগে তর বউকে শেষ করব, তারপর তর সাথে লড়াই হবে। তুই আর তর বউকে শেষ করে দেব। তর বউয়ের কাফনের কাপড় দিয়ে গেলাম, তারপর তরটা সামনাসামনি দেব, রেডি থাক।”
পরিবারের সদস্যরা জানান, একই দিন দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাদের ঘরের সামনে এসে দরজায় জোরে ধাক্কাধাক্কি ও লাথি মারে। দরজা না খোলায় তারা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বলেন, এমন ঘটনার পর তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা বুঝতে পারছেন না। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পাশাপাশি ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...