প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 May 2026, 12:13 AM
ডায়াবেটিক সমিতির মানবসেবামূলক কার্যক্রম প্রশংসনীয়-এমপি জসিম উদ্দিন
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ডায়াবেটিস রোগীদের চিকিৎসা ও ¯^াস্থ্যসচেতনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন| তিনি বলেন, এটি শুধু চিকিৎসাসেবা দিচ্ছে না, বরং একটি সচেতন সমাজ গঠনে কাজ করছে|
শুক্রবার (১ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকায় ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক হাসপাতাল মাঠে সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন|
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সভাপতি অ্যাডভোকেট আ.হ.ম. তাইফুর আলম| প্রধান আলোচক ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও অনারারি কনসালটেন্ট ডা. মো. আতাউর রহমান জসীম| অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি ও সমিতির আজীবন সদস্য সাংবাদিক ˆসয়দ আহাম্মদ লাভলু|
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা, কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী এবং বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরী|
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন, পল্লী উন্নয়ন বোর্ডের (বার্ড) যুগ্ম পরিচালক কাজী সোনিয়া রহমান, ডায়াবেটিক সমিতির সহসভাপতি অধ্যক্ষ ˆসয়দ আবদুল কাইয়ুম, অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, অধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন কবির সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুবদলের সভাপতি মোস্তফা জামান, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মনির, প্রবাসী বিএনপি নেতা মো. আলা উদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, আবুল কালাম, ¯ে^চ্ছাসেবক দল নেতা মনির হোসেন, ডা. বিথী, ডায়াবেটিক সমিতির ম্যানেজার খোরশেদ আলমসহ ডায়াবেটিক হাসপাতালের আজীবন সদস্য, চিকিৎসক, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ|
বক্তারা বলেন, গ্রামীণ পর্যায়ে ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসাসেবা সহজলভ্য করা বড় চ্যালেঞ্জ| ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি গত ১৭ বছর ধরে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে স্থানীয় মানুষের পাশে রয়েছে|
প্রধান অতিথির বক্তব্যে এমপি জসিম উদ্দিন আরও বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত ¯^াস্থ্য পরীক্ষা খুবই জরুরি| স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ ¯^াস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনছে| তিনি ভবিষ্যতে সমিতির কার্যক্রম আরও সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...