প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 May 2026, 12:14 AM
বুড়িচংয়ে পুলিশের দুই অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, বুড়িচং
কুমিল্লার বুড়িচং উপজেলাতে পৃথক দুই অভিযানে মোট ২৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ| বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানগুলো পরিচালনা করা হয়| পুলিশ জানায়, এসআই জিয়াউল হক জিয়া ও এএসআই মোঃ মাইনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে কুমিল্লা-বাগড়া সড়কে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাসহ মোঃ শাহজাহান (৪৫)কে গ্রেফতার করেন|
একই দিন রাত ৮টা ১০ মিনিটে এসআই মোঃ আব্দুল আলী ও এএসআই আবজল আহমেদ সঙ্গীয় ফোর্সসহ রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকায় কুমিল্লা-বাগড়া সড়কের চৌধুরী ব্রিজের ওপর অভিযান পরিচালনা করেন| এ সময় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নবীর হোসেন (২৩) ও মোঃ শরীফ মিয়া (২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়|
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফুর রহমান বলেন, “মাদকবিরোধী অভিযানে বুড়িচং থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে| মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে|”
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আফগানিস্ত...
রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা
পিছিয়ে পড়ার ধাক্কা সামলে কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়াল বার্সেলোনা। দলকে সামনে থেকে পথ দেখালেন অধি...
আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ
প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে অংশ নিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল...
অধিনায়কত্ব হারানো নিয়ে যা বললেন রশিদ খান
রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা সাফল্য পেয়েছিল। ২০২৪ বিশ্বকাপে নিউজিল...
এশিয়ান গেমস ভারতের কাছে আরেকটি লজ্জাজনক হার নারীদের
নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ব্যাট হাতে তাণ্ডব চালাল ভারতের নারী দল। এশিয়ান গেমসের সেমিফাইনালে বাং...
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: প...
এফএনএস বিদেশ : ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ইতোমধ্যে ৪ হাজার ৫১০ কোটি ডলার ছাড়িয়ে গে...